,

ছয় ভিআইপি আবেদন করছেন চলচ্চিত্রে অভিনয়ের জন্য

news-image

নিউজ ডেস্ক।। শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ প্রতিযোগিতা। চলচ্চিত্রের শিল্পী সংকট দূর করতে এ আয়োজন হাতে নেওয়া হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ কার্যক্রম।

প্রতিযোগিতাটি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সারা দেশ থেকে বড় পর্দার জন্য অভিনয়শিল্পী সংগ্রহ করা হবে। প্রতিযোগীরা ওইদিন থেকেই আবেদন করতে পারবেন।

বাংলাদেশ চলচ্চিত্র সমিতি আয়োজিত এই প্রতিযোগিতায় থাকছে আরও একটি বিশেষ চমক। প্রথম দিন প্রতীকীভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করবেন দেশের চার মন্ত্রী ও দুই সচিব।

এমনটি জানিয়েছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

তিনি জানান, ‘আমাদের এই প্রতিযোগিতাটি শুরু করব ছয়জন বিশিষ্টজনের আবেদনের মাধ্যমে। প্রথমে আমরা ছয়টি আবেদন গ্রহণ করব। চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম আবেদন করবেন চার মন্ত্রী ও দুই সচিব। তবে সেটি হবে প্রতীক আবেদন।’

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য সচিব এম এ মালেক ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ। এ ছয়জনই প্রথম প্রতীকী অর্থে অভিনয়ের জন্য আবেদন করবেন বলে জানান গুলজার।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নবীন-প্রবীণ তারকাশিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।

উল্লেখ্য, নায়ক, নায়িকা, পার্শ্ব-অভিনেতা, খলনায়ক, কমেডি ও শিশুশিল্পী—এই ছয়টি ক্যাটাগরিতে শিল্পী নেওয়া হবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন করতে পারবেন শিল্পীরা। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর