,

প্যারালাইজড হওয়ার আশঙ্কা খালেদা জিয়ার

news-image

নিউজ ডেস্ক।। দুর্নীতির দায়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থায় বা হাত ও পা প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তবে কারাগার হাসপাতালরে সহকারি সার্জন ডা: মাহমুদুল হাসান, খালদো জিয়ার বা পা বা হাত নিয়ে কোনো শঙ্কা নেই বলে তারা মনে করনে।

কারাগার হাসপাতালের সহকারি সার্জন ডা: মাহমুদুল হাসান তিনি দাবি করে বলেন, পুরনো আর্থারাইটিস রোগের কারণেই খালদো জিয়ার হাতে পায়ে ব্যথা কখনও বাড়ে কখনও কমে। বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

এসময় ডা: হাসান বলেন,“ওনার মূল সমস্যা হলো, উনি র্দীঘদিন ধরে আর্থারাইটিসে আক্রান্ত। এবং ওনার দু‘টো হাঁটুতে মেটাল লাগানো আছে। সৌদি আরব থেকে এবং ইংল্যান্ড থেকে এগুলো লাগানো হয়েছে ১৫ এবং ১৭ বছর আগে।”

তিনি বলেন, “মূলত আর্থারাইটিসের কারণে উনার শরীরের বাম দিকের সমস্যাটা একটু বেশি। ব্যথা আছে, মাঝে মাঝে ফুলে যায়, এটাই ওনার সমস্যা। প্যারালাইজড হওয়ার মতো সমস্যা নয়।”

তিনি আরো বলেন,“ইতিপূর্বে ওনার জন্য বেশ কয়েকবার বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা যে চিকিৎসা-পত্র দিয়েছেন, সে অনুযায়ী তিনি ওষুধ খাচ্ছেন এবং নিয়মিত ফিজিওথেরাপিও চলছে। প্রয়োজন হলে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের ডাকি, উনারাও এসে তাকে দেখে যান।” উৎস: আমাদের সময়.কম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর