,

আফগানিস্তান ক্রিকেট লিগে খেলে কত টাকা পাবেন তামিম-মুশফিক?

news-image

স্পোর্টস ডেস্ক।। আফগানিহস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

‘নাঙ্গরহার’ নামে দলটিতে নিলামের মাধ্যমে খেলার সুযোগ পেলেন তারা। ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে ছিলেন তামিম। এই ক্যাটাগরিতে বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক ৬৩ লাখ টাকা। আর ‘সিলভার’ শ্রেণিতে থাকা মুশফিককে কিনেছে ২৫ লাখ টাকায়। তাদের দলে আইকন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।
সোমবার দুইবাইয়ের এই নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫০জন ক্রিকেটারকে উঠানো হয়েছে। তবে গোল্ড ক্যাটাগরিতে থাকা নিষেধাজ্ঞা থেকে ফিরে আসা মোহাম্মদ আশরাফুলকে এখনও কেউ কিনেনি।

৫-২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার ক্রিকেটর লিগ। যেখানে এই নিলামে বাংলাদেশ থেকে আরও আছেন সাব্বির রহমান, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও জুনায়েদ সিদ্দিকী।

এই লিগের আইকন ক্রিকেটার হিসেবে আছেন রশিদ খান, ব্র্যান্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।

১৯ দিনের এই টুর্নামেন্টের অংশগ্রহণকারী পাঁচ প্রদেশের দলগুলো হলো – কাবুল, কান্দাহার, নঙ্গরহার, পাকতিয়া ও বালখ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর