,

আগামী নির্বাচনে মনোনয়ন প্রায় চূড়ান্ত তিন রাষ্ট্রপতির সন্তানদের

news-image

নিউজ ডেস্ক।। তিন রাষ্ট্রপতির জেলা কিশোরগঞ্জ। যা নিয়ে হাওড় অঞ্চলের মানুষের গর্ব অন্তহীন। তিন রাষ্ট্রপতির তিন ছেলেই এখন তিন আসনের সংসদ সদস্য। আগামী নির্বাচনেও তারাই পেতে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন।

সাবেক আর বর্তমান তিন রাষ্ট্রপতির ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম, নাজমুল হাসান পাপন ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এবার আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন। কিশোরগঞ্জের এই তিন আসন নিয়ে অনেকের আগ্রহ থাকলেও কোনো মনোনয়ন যুদ্ধ নেই। স্থানীয় নেতারা বলছেন, তিনজনের প্রার্থীতার ঘোষণা আনুষ্ঠানিকতা মাত্র।

মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলামের কোন বিকল্প নেই কিশোরগঞ্জ-১ আসনে।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম নিয়ে কিশোরগঞ্জ-৪ আসন; এখানে এবারও মনোনয়ন পাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

ভৈরব-কুলিয়ারচর নিয়ে কিশোরগঞ্জ-৬ আসনে মনোনয়ন পাচ্ছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পিতৃপরিচয় নয়, ব্যক্তিগত যোগ্যতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়েই তারা নিজ অবস্থান তৈরি করে নিয়েছেন বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনেরা।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডই চূড়ান্ত করবে প্রার্থীতা। তবে তিন রাষ্ট্রপতির সন্তানদের ব্যাপারে সিদ্ধান্তে নড়চড় হবে না বলেই নিশ্চিত করেছে দলীয় সূত্র। উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর