,

রাজশাহীর কেমিকো ফার্মাসিউটিক্যালে অগ্নিকান্ড

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় অবস্থিত একটি ফার্মাসিটিক্যাল ওষুধ কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বেলা ১২টার দিকে কেমিকো ফার্মাসিটিক্যাল ওষুধ কারখানার জেনারেটরের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেমিকো ফার্মার ওষুধ কারখানার জেনারেটরের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ওই ভবনে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে কারখানাটির শ্রমিকরা বের হয়ে চলে আসেন। তবে ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কেমিকো ফার্মার ম্যানেজার আব্দুল হাই জানান, ধারণা করা হচ্ছে সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ভিতরে কেউ আটকা পড়েনি। সবাই নিরাপদে বের হতে পেরেছে।

রাজশাহী দমকল বিভাগের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, ওষুধ কারখানার
জেনারেটরের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ওই ভবনে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে কারখানাটির শ্রমিকরা বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনে।

তিনি বলেন, দমকল কর্মীরা পৌঁছার আগে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দ্রুত কারখানা ও আশেপাশে ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। জেনারেটারের ত্রুটি জনিত কারনে এই অগ্নিকান্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে জেনারেটারটি পুরোপুরি জ্বলে যাওয়া ছাড়া তেমন বড় ধরনের ক্ষতি হয়নি বলেও জানান দমকল কর্মকর্তা নুরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর