,

এবার আধা ঘণ্টা আগে-পরে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

news-image

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করার মিশনে গত শনিবার একই দিনে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা তথা বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তি আবারও মাঠে নামতে যাচ্ছে একই দিনে। আগামীকাল বুধবার ভোরে দুই দল মাঠে নামছে আধা ঘণ্টা আগে-পরে। বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকারই দেশ কলম্বিয়ার। ৩০ মিনিট পর মানে সাড়ে ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ এল সালভাদর।

শনিবার দুই দলেরই নতুন মিশনের শুরুটা হয়েছে দারুণ। ব্রাজিল স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারায় ২-০ গোলে। গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার জয়টা ছিল ৩-০ গোলে। এবার? উত্তরটা জানা যাবে বুধবার সকালেই। তবে মাঠে নামার আগে দুই দলই জয়ের ছবিই আঁকছে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ পর্ব শেষ করতে চাইছে জয় দিয়ে।

শনিবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্রাজিল ম্যাচটা খেলেছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বুধবার নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এল সালভাদরের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি হবে মেরিল্যান্ডে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর