,

আবারও কলকাতায় চলে গেলেন অঞ্জু ঘোষ

news-image

পাঁচদিন দেশে অবস্থান করে আবারও কলকাতায় চলে গেলেন ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা অঞ্জু ঘোষ। দেশ ত্যাগের সময় তিনি আবেগতাড়িত হয়ে পড়েন।

সোমবার রাত সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জু ঢাকা ত্যাগ করেন। সেসময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে যান বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, পরিচালক সাঈদুর রহমান সাঈদসহ বেশ কয়েকজন।

এ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘তিনি যখন দেশ ত্যাগ করছিলেন তখন তার চোখ থেকে পানি ঝরছিলো। তার মন খুব খারাপ ছিলো। আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। আমারও তাকে বিদায় দিতে খুব খারাপ লেগেছে। তবে কথা দিয়েছেন কলকাতায় তার কিছু কাজ রয়েছে। সেগুলো গুছিয়ে খুব শিগগিরই আবার দেশে ফিরবেন তিনি।’

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর গত ৬ সেপ্টেম্বর দেশে এসেছিলেন অঞ্জু ঘোষ। এরপর গত ৯ সেপ্টেম্বর বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) শিল্পী সমিতির আয়োজিত অনুষ্ঠানে যোগদেন তিনি। এসময় নিজের অনুভূতি প্রকাশ করেন অঞ্জু ঘোষ।

তিনি বলেন, ‘এটা আমার দেশ, আমার নিঃশ্বাস। এখান থেকে নিঃশ্বাস নিয়ে সেখানে (কলকাতায়) এতদিন বেঁচে আছি। আমার কারও উপর ক্ষোভ নেই। ওখানে (কলকাতায়) দুইদিনের জন্য গিয়েছিলাম। তবে দুইদিনের জন্য গিয়েই ফেঁসে গিয়েছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর