,

জেনে নিন গোলমরিচের ৫ গুণাগুণ

news-image

রান্নাঘরে গোলমরিচ তো সবারই থাকে৷ কিন্তু জানেন কী এই গোলমরিচের গুণাগুণ৷ কিছু কিছু ক্ষেত্রে এই গোলমরিচ ওষধিরও কাজ করে৷ সকালে খালি পেটে ইষদুষ্ণ পানির সঙ্গে যদি গোলমরিচ খেতে পারেন তা আপনার বহু সমস্যার সমাধান করবে৷

১. আয়ুর্বেদ শাস্ত্র বলে, খালি পেটে গোলমরিচ সেবন করলে তা মানবদেহে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ যা শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন সংক্রমণের সঙ্গে লড়াই করার শক্তি দেয়৷ যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জন্যও গোলমরিচ খুব উপকারী৷

২. ডিহাইড্রেশনের সমস্যা থাকলে এই গোলমরিচ কিন্তু অব্যর্থ৷ হাল্কা উষ্ণ পানির সঙ্গে গোলমরিচ খান৷ এটি আপনার শরীরে পানির অভাব তৈরি হতে দেবে না৷ ত্বকের রুক্ষ্মতা হঠাতেও এর জুড়ি নেই৷

৩. গোলমরিচ কিন্তু অতিরিক্ত ফ্যাট কমাতেও কার্যকরী৷ ইষদুষ্ণ গরম পানির সঙ্গে গোলমরিচ খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট কমে৷ ক্যালরি বার্ন করতেও উপকারী৷ যাদের সর্দি লাগার ধাত আছে তারাও গোলমরিচ খেলে উপকার পাবেন৷

৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পানির সঙ্গে গোলমরিচ খেলে উপকার পাবেন৷ এক কাপ পানিতে লেবুর রস ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে পান করুন৷ সামান্য বিট লবনও দিতে পারেন৷ কিছুদিন খেলেই এর উপকারিতা বুঝতে পারবেন৷

৫. বলবর্ধক হিসাবেও ব্যবহার করা হয় গোলমরিচ৷ হাল্কা গরম পানিতে গোলমরিচ মিশিয়ে খান৷ টানা কয়েকদিন খেলেই বুঝবেন কাজে এনার্জি পাচ্ছেন৷ অ্যাসিডের সমস্যা দূর করতেও কার্যকরী গোলমরিচ৷ শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে গোলমরিচ খুবই উপকারী৷

সূত্র: কলকাতা ২৪x৭

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর