,

সালমান খানের যে ছবিগুলো কখনও মুক্তি পাবে না!

news-image

বলিউডের ভাইজান নামে খ্যাত তিনি। ভক্তরা অধীর আগ্রহে বসে থাকেন, কবে প্রিয় ভাইজানের ছবি মুক্তি পাবে। কিন্তু মজার ব্যপার হল সেই সালমান খানের ক্যারিয়ারের অনেক ছবি এখনও মুক্তি পায়নি। সালমানের অভিষেকের পর থেকে পরবর্তী সময়কালেও নানা কারণে আটকে গিয়েছে তাঁর বহু ছবি। এক নজর দেখে নেয়া যাক, সেই ছবিগুলোর কী নাম, কে ছিলেন তার সঙ্গে। জেনে নেয়া যাক আসল কারণ।

১. ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটির পরেও আর একটি ছবির কাজ শুরু করেছিলেন সালমান-ভাগ্যশ্রী জুটি। সে ছবির নাম ‘রণক্ষেত্র’। কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি। কারণ মাঝপথে বিয়ে করে ফেলেন ভাগ্যশ্রী। আর যার কারণে ছবির শুটিংও পিছিয়ে যাচ্ছিল দিনের পর দিন। পরে আর ছবিটির শুটিং হয়নি।

২. ‘ঘেরাও’ নামক আর একটি ছবির কাজেও হাত দিয়েছিলেন সালমান খান। কিন্তু শুভ মহরতের পরেই বন্ধ হয়ে যায় এই ছবির কাজ। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করার কথা ছিল মনীষা কৈরালার। যদিও কেন এই ছবির শুটিং বন্ধ করতে হল তা কখনও খোলসা করেননি সালমান।

৩. ‘অ্যায় মেরে দোস্ত’ ছবিতেও অভিনয় করার কথা ছিল সালমান খানের। দিব্যা ভারতী, করিশ্মা কপূর, আরবাজ খানের সঙ্গে সালমানেরও থাকার কথা ছিল ছবিতে। কিন্তু ডেটের সমস্যার কারণেই সালমানকে পিছিয়ে আসতে হয়। ছবিটিও আর তৈরি হয়নি।

৪. ‘বুলন্দ’ ছবির জন্য বেশির ভাগ অংশেরই শুটিং করে ফেলেছিলেন সোমি আলি এবং সালমান খান। কিন্তু পরবর্তী কালে বন্ধ হয়ে যায় শুটিং। কেন বন্ধ হয়ে যায় এই ছবি তার কারণ অবশ্য জানানো হয়নি। তবে গুজব রটে, সালমান আর সোমি আলি দু’জনে নাকি ডেট করছিলেন সেই সময়ে।

৫. ডেভিড ধাওয়নের সঙ্গে সালমানের জুটি দর্শকমহলে খুবই প্রশংসিত। তবে এই জুটিরই একটি ছবি মুক্তি পায়নি। ‘রাজু রাজা রাম’ নামের সেই ছবিতে সালমানের সঙ্গেই দেখা যেত গোবিন্দা এবং জ্যাকি শ্রফকে। কিন্তু বাজেটের সমস্যার কারণেই শেষ পর্যন্ত আর ছবিটি তৈরি হয়নি।

৬. ‘জলওয়া’ বলেও সালমানের আর একটি ছবি মুক্তি পায়নি। এই ছবিতে সালমানের সঙ্গেই অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্ত এবং আরমান কোহালির। শোনা যায়, পরিচালকের সঙ্গে প্রযোজকের দ্বন্দ্বের কারণেই নাকি আর মুক্তি পায়নি ছবিটি।

৭. মুকুল আনন্দ পরিচালিত ‘দশ’ ছবিটির কাজে হাত দিয়েছিলে সালমান খান। সালমানের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত, রবিনা টন্ডন। ছবির একটি গান মুক্তি পেয়েছিল। সুপারহিট সেই গানটি হল ‘সুনো গউর সে দুনিয়ায়ালে’। কিন্তু শুটিং চলাকালীন মৃত্যু হয় ছবির পরিচালক মুকুল আনন্দের। আর তার কারণেই বন্ধ হয়ে যায় ছবিটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর