,

পশ্চিমবঙ্গে ডুবে গেলো বাংলাদেশি জাহাজ

news-image

পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেলো ছাই বোঝাই একটি বাংলাদেশি জাহাজ। বাংলাদেশের ‘এম বি সোম’ নামে ওই জাহাজটি পশ্চিমবঙ্গের বজবজ থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ছাই নিয়ে নামখানা হয়ে বাংলাদেশের দিকে আসছিল। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার হরিবল্লভপুর ও বাদুরের মাঝখানে হুগলি নদীতে ডুবতে আরম্ভ করে ওই জাহাজটি।

জানা যায়, হুগলি নদীর অভ্যন্তরে ডুবে থাকা চরে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। নদীর ভিতরে জেগে থাকা চরে ধাক্কা খেয়ে জাহাজের হুইল চেন কেটে যাওয়ায় বিকল হয়ে যায় ইঞ্জিন। এরপর জাহাজটি সজোরে ডুবন্ত চরে ধাক্কা খাওয়ায় নীচের দিকের অংশ ফেটে পানি ঢুকতে আরম্ভ করে ভিতরে। ফলে ক্রমশ পানিতে ডুবতে শুরু করে বাংলাদেশের ছাই বোঝাই জাহাজটি। সেই সময় হুগলি নদীতে থাকা মৎসজীবীরা স্থানীয় পুলিশ থেনেয় খবর দিয়ে ওই জাহাজে থাকা বাংলাদেশি নাগরিকদের উদ্ধারের কাজ শুরু করে। ওই জাহাজে নাবিকসহ ১০ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। স্থানীয় মহিষাদল থানা ও সুতাহাটা থানার পুলিশ মৎসজীবিদের সাহায্যে ডুবন্ত জাহাজ থেকে ১০ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে।

স্থানীয় সুতাহাটা থানার পুলিশ আধিকারীক জলেশ্বর তেওয়ারি জানিয়েছেন, হুগলি নদীতে সেই সময় থাকা মৎসজীবীদের সাহায্যে ওই বাংলাদেশি জাহাজে থেকে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর