,

ভারতীয় ব্যাটিংয়ে ধস

news-image

স্পোর্টস ডেস্ক : অ্যালিস্টার কুক কুক ও জো রুটের সেঞ্চুরিতে ভারতকে ৪৬৪ রানের বিশাল টার্গেট দিয়েছে ইংল্যান্ড। সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪২৩ রান করার পর ডিক্লেয়ার করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৫৮ রান ‍তুলতেই ৩ উইকেট হারিয়েছে।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান কুক ও রুট দারুণভাবে খেলতে থাকেন। তৃতীয় উইকেট জুটিতে ২৫৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে স্বস্তির জায়গায় নিয়ে যান। ক্যারিয়ারের শেষ টেস্টে ৩৩তম সেঞ্চুরি করা কুক ২৮৬ বলে ১৪টি চারের সাহায্যে ১৪৭ করে বিদায় নেন। ১৪তম সেঞ্চুরি পাওয়া অধিনায়ক রুট ১৯০ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১২৫ করেন। ভারতীয় বোলারদের মধ্যে রবিন্দ্র জাদেজা ও হনুমা বিহারি ৩টি করে উইকেট ‍পান। মোহাম্মদ শামি দুটি উইকেট তুলে নেন।

ব্যাটিংয়ে নেমে খেই হারিয়ে ফেলে ভারত। দলীয় ২ রানেই ৩টি উইকেট হারিয়ে বসে। পুরো সিরিজে বাজে খেলা শিখর ধাওয়ান এক রানে ফেরেন। দলের দুই ব্যাটিং স্তম্ভ চেতশ্বর পুজারা ও বিরাট কোহলি শূন্য রানে বিদায় নেন। ওপেনার লোকেশ রাহুল ৪৬ ও আজিঙ্কা রাহানে ১০ রানে অপরাজিত আছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর