,

ঘিয়ে ভাজা ইট দিয়ে তৈরি এই মসজিদ!

news-image

ডেস্ক রিপোর্ট : ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রংপুর জেলায় ব্রিটিশ স্থাপত্যের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে বড়বিল কলি দলি আমীন মসজিদটি। রংপুর মহানগরী থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে গঙ্গাচড়ার পশ্চিমে বড়বিল মন্থনাহাট পার্শ্ববর্তী এলাকায় ব্রিটিশ শাসনামলে মসজিদটি নির্মিত হয়। বর্তমানে মসজিদেরপাড় নামে ওই এলাকাটি পরিচিত। প্রায় পৌনে ২০০ বছর আগে নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অসংখ্য দেশি-বিদেশি পর্যটক আসে।

কলি দলি আমীন মসজিদটি ১২৪৮ বঙ্গাব্দে নির্মিত হয়। স্থানীয় মিয়া পরিবারের কলি আমীন ও দলি আমীনের প্রচেষ্টায় নির্মিত এই মসজিদটিতে রয়েছে বিস্ময়কর কিছু তথ্য।

স্থানীয়দের দাবি, মসজিদটি নির্মাণে ঘিয়ে ভাজা ইট ব্যবহার করা হয়েছিল। অলৌকিক ক্ষমতা সম্পন্ন ১৩ জন রাজমিস্ত্রি এই মসজিদটি নির্মাণ করেছেন। যাদের সবাই ছিল অচেনা মানুষ। এটি নির্মাণের সময় ১৩ জন রাজমিস্ত্রি কাজ করলেও খাবার খেত ১২ জন। তারা সবাই লম্বা এবং একই রকম দেখতে হওয়ায় খাওয়ার সময় ১৩ জনের মধ্যে বাদ পড়া একজনকে খুঁজে বের করা যেত না। বিস্ময়কর এই মসজিদটি নির্মাণকালে ইট ভাজতে ব্যবহৃত বড় আকৃতির কড়াইটি এখনো কলি আমীন ও দলি আমীনের বংশ মিয়া পরিবারের কাছে ঐতিহ্য হিসেবে সংরক্ষিত রয়েছে।

সরেজমিনে দেখা যায়, ৫২ ফিট দৈর্ঘ্য ও ২১ ফিট প্রস্থ বিশিষ্ট এ মসজিদের ছাদে রয়েছে ৩টি গম্বুজ। যার মাথায় রয়েছে ৪ ফিট উঁচু নকশা। ভেতরের প্রতিটি ইটে ভিন্ন আঙ্গিকের নকশা। এছাড়াও মসজিদের চার কোনায় ৪টি এবং পূর্ব-পশ্চিমের মধ্যখানে ছোট আকারের ৪টি গম্বুজ আছে। মসজিদটির দৃষ্টিনন্দন নির্মাণশৈলী বর্তমানে বিরল।

কলি দলি আমীন মসজিদটি নির্মাণের ১ বছর পর ভূমিকম্পে এটি প্রায় ৫ ফিট দেবে যায়। তাই অনেকের কাছে এটি দাবা মসজিদ হিসেবেও পরিচিত। আবার কেউ কেউ মনে করেন মসজিদটি আল্লাহের হুকুমেই সেখানে ভেসে উঠেছে। এ মসজিদের দৃষ্টিনন্দন কারুকাজ আজও মানুষকে মোহিত করে। এ কারণে মসজিদের কাছে এলে অনেকেই সেখানে খানিকটা সময় কাটিয়ে যান। বর্তমানে মসজিদটিতে মুসল্লিদের নামাজের জায়গা সংকুলান না হওয়ায় এর গা ঘেঁষে ৩ তলা ফাউন্ডেশন দিয়ে আয়তন বৃদ্ধি করা হয়েছে।

ঐতিহ্যবাহী এ মসজিদটির নির্মাণ দাবিদার মিয়া পরিবার। সেই পরিবারের প্রবীণ সদস্য ইলিয়াছ মিয়া জানান, মসজিদটি নির্মাণের ইতিহাস তিনি তার পূর্বসূরীদের মুখে শুনেছেন। ওই মসজিদ সম্পর্কে লোকমুখে শোনা বিস্ময়কর তথ্যগুলো যুগের পর যুগ ধরে মুখে মুখে প্রচার হয়ে আসছে। এ সময় তিনি ওই মসজিদের ইট ভাজতে ব্যবহৃত কড়াইটি তাদের কাছে সংরক্ষণে রয়েছে বলেও জানান।

স্থানীয় ইকবাল সুমন জানান, কলি আমীন ও দলি আমীন নামে দুই ভাইয়ের প্রচেষ্টায় মসজিদটি নির্মিত হয়। এ কারণে ওই দুজনের নামেই মসজিদের নাম। মসজিদের ইতিহাস এলাকার ছোট বড় সব মানুষের মুখে একই রকম। এটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছে।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু জানান, ঐতিহাসিক এই মসজিদ রংপুর অঞ্চলের ঐতিহ্য। এই মসজিদের যেমন সুদীর্ঘ ইতিহাস রয়েছে, তেমনি রয়েছে অলৌকিক কিছু অজানা তথ্য। এ কারণে এই মসজিদ সাধারণ মানুষকে আকর্ষিত করে। অনেকেই মসজিদটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে এখানে বেড়াতে আসে। মসজিদটির সংস্কারসহ অতীত ঐতিহ্য ধরে রাখতে তারা কাজ করে যাচ্ছে। উৎস -বার্তা২৪

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর