,

আসছেন আমিশা প্যাটেল

news-image

বিনোদন ডেস্ক: আমিশা প্যাটেল আবারও বড় পর্দায় ফিরছেন। আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন নিরাজ পাঠক। আমিশা ছাড়া আরও অভিনয় করেছেন সানি দেওল, প্রীতি জিনতা, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, মনোজ জোশি।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ২০১৪ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও নানা কারণে তা বন্ধ হয়ে যায়। অবশেষে জটিলতা কাটিয়ে সিনেমাটি মুক্তির তারিখ দিয়েছেন নির্মাতারা।

অভিনয়ে তেমন একটা দেখা না গেলেও আমিশা সোশ্যাল মিডিয়ায় নিজেকে সরব রেখেছেন। যদিও এ নিয়ে তাকে সমালোচনার শিকার হতে হয়েছে অনেকবার। খোলামেলা ছবি পোস্ট করেও হয়েছেন বিতর্কিত।

আমিশা নায়ক ঋত্বিক রোশনের বিপরীতে ‘কাহ না পেয়ার হে’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন আমিশা। অথচ বলিউডে নিজের শক্ত ভিত করে নিতে পারেননি।

বিক্রম ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন আমিশা। এছাড়া ভালো কোনও ছবির অফার না পাওয়ায় তার ক্যারিয়ার ধ্বসের সম্মুখীন হয়। এভাবেই অনেক সম্ভাবনা থাকার পরও পিছিয়ে পড়েন আমিশা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর