,

শ্রীলেখার ‘দ্যাট গিফট’

news-image

বিনোদন ডেস্ক: এক সময়ের কলকাতার বাণিজ্যিক ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বর্তমানে ভিন্নধর্মী গল্পের ছবিতেই দেখা যায় তাকে। এবার একটি শর্ট ফিল্মে অভিনয় করছেন তিনি।

অরিন্দম বসু পরিচালিত নতুন শর্ট ফিল্ম ‘দ্যাট গিফট’-এ অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখাকে। জানা গেছে, এক মধ্যবিত্ত পরিবারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অরিজিৎ দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অভি দে প্রমুখ।

নিজের অভিষেক ছবি নিয়ে অরিন্দম ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘‘আমার নতুন বই ‘ডার্টি ডজ়েন অ্যান্ড ওয়ান’ থেকে গল্পটি নেয়া হয়েছে। এই ছবি ভালোবাসা নিয়ে হলেও এটি সম্পূর্ণ ডার্ক ফিল্ম। শ্রীলেখা রাজি না হলে আমি অবশ্য ছবিটি করতাম না। শুরু থেকে ও-ই ভাবনায় ছিল।’’

শ্রীলেখা বলেন, ‘আমি এখন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার চেষ্টা করি। স্ক্রিপ্টে একটা ডার্ক এলিমেন্ট আছে। আর সেটাই আমাকে কাজটা করতে উদ্বুদ্ধ করেছে। অরিন্দমকে বহুদিন চিনি। আশা করি ও ভালো কিছু করবে।’

কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়ে নানা সময়ে আলোচনায় এসেছেন শ্রীলেখা। খোলামেলা কোথা বলতে তার জুড়ি নেই। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত নিজের আবেদনময়ী ইমেজ ধরে রেখেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর