,

টকশোতে কথা বলতে বলতে মারা গেলেন আলোচক (ভিডিও)

news-image

টেলিভিশনে লাইভ টকশোতে বক্তব্য রাখতে রাখতে মারা গেলেন ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্র। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি টিভি চ্যানেলে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়েছে, টেলিভিশনে তখন গুড মর্নিং জে অ্যান্ড কে’ নামের লাইভ টকশো চলছিল। কথোপকথনের এ আসরে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্র ছিলেন অতিথি।

হঠাৎ তার দুই চোখ কুঁচকে যায়। ডান পাশে হেলে পড়ে মাথাটা। ডান হাতটাও খানিকটা নড়ে ওঠে কোলের ওপর পড়ে যায়। মাথাটা টলতে টলতে একেবারে স্থির হয়ে পড়ে। চোখ দুটি দেখা যায় খোলা। ঠোঁট দুটি উপরের দিকে হা হয়ে খোলা।
এ অবস্থায় একেবারে অসাড় হয়ে পড়ল দেহটা। অচেতন রীতাকে দেখে তখন কার্যত হতভম্ভ অনুষ্ঠানের সঞ্চালক। কী করবেন বুঝে উঠতে পারছেন না!

সঙ্গে সঙ্গে রীতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রীতার।
লাইভ সম্প্রচারে উপস্থিত এক কর্মী বলেন, অনুষ্ঠানে কথা বলার সময় হার্ট অ্যাটাক হয় রীতার। সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে বলা হয়, কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে রীতার।
ঘটনার আকস্মিকতায় হতবাক ওই টকশোয়ের সঞ্চালক জাহিদ মুখতার। পরে তিনি বলেন, একেবারে হতভম্ভ হয়ে গিয়েছি। প্রথমে তো বুঝতেই পারছিলাম না, কী করব!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর