,

শ্রমিকদের কোন দেশে যেতে কত খরচ

news-image

১৬টি দেশে শ্রমিক ভিসায় যেতে কত টাকা করে খরচ হবে তা নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম এ তথ্য তুলে ধরেন।

সোমবার জাতীয় সংসদে মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বিষয়ে বিস্তারিত জানান।মন্ত্রীর দেয়া তথ্যমতে, মালয়েশিয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা, সৌদি আরবে ১ লাখ ৬৫ হাজার টাকা, সিঙ্গাপুরে (প্রশিক্ষণসহ) ২ লাখ ৬২ হাজার ২৭০ টাকা, লিবিয়ায় ১ লাখ ৪৫ হাজার ৭৮০ টাকা, বাহরাইনে ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাতে ১ লাখ সাত হাজার ৭৮০ টাকা, কুয়েতে ১ লাখ ছয় হাজার ৭৮০ টাকা, ওমানে ১ লাখ ৭৮০ টাকা, ইরাকে ১ লাখ ২৯ হাজার ৫৪০ টাকা।

এছাড়া মালদ্বীপে ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা, কাতারে ১ লাখ ৭৮০ টাকা, জর্ডানে ১ লাখ দুই হাজার ৭৮০ টাকা, মিসরে ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়ায় ১ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, ব্রুনাইয়ে ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, লেবাননে ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা লাগবে।

প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ‘সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সারাদেশে নিবন্ধন করা হয়েছে। তাদের মধ্যে থেকে ৯ হাজার ৯৩৩ জনকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। পরে ২০১৬ সালে অধিক হারে কর্মী পাঠাতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করে ‘জি-টু-জি প্লাস’ সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় এখন পর্যন্ত দুই লাখ ২৫ হাজার ৬০৬ জন কর্মী পাঠানো হয়েছে।’

আলী আজমের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম জানান, ‘২০১৭ সালে সৌদি আরবে মোট পাঁচ লাখ ৫১ হাজার ৩০৮ জন কর্মী পাঠানো হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট একলাখ ৭২ হাজার ৩৭৯ জনকে পাঠানো হয়েছে।’

পরে নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২০৬ জন কর্মী কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন।’

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। এ অর্থবছরে জুলাই ও আগস্ট মাসে সৌদি আরবে ২৭ হাজার ৮১১ জন এবং মালয়েশিয়ায় ৩৪ হাজার ৮৮১ জন কর্মী পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর