,

আজও ভিসা হলো না তামিম-রুবেলের

news-image

শুধু ক্রিকেটার তামিম ইকবাল আর রুবেল হোসেনই নন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, স্পিন বোলিং কোচ সুনিল জোসি এবং কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস আইয়ারও আরব আমিরাতের ভিসা জটিলতায় ভুগছিলেন। শেষ খবর, দেশসেরা ওপেনার তামিম ইকবাল, পেসার রুবেল হোসেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এবং ম্যানেজার খালেদ মাহমুদের আজও ভিসা হলো না। তবে ভিসা পেয়েছেন স্পিন কোচ সুনিল জোসি ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস আইয়ার।

তাদের ভিসার প্রাপ্তির কথা জানিয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জাগো নিউজকে জানান, ‘স্পিন বোলিং কোচ সুনিল জোসি, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস আইয়ারের ভিসা পেয়েছেন। তবে নান্নু ভাই (প্রধান নির্বাচক), সুজন (ম্যানেজার) এবং তামিম ও রুবেলের ভিসা হয়নি।’

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী ভিসা পাওয়া দুই ভারতীয় সুনিল জোসি ও শ্রীনিবাস আইয়ার আগামীকাল (মঙ্গলবার) দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবেন। আকরাম খান বলেন, ‘শনি ও রোববার সাপ্তাহিক ছুটি ছিল বলেই হয়তো ভিসা পেতে বিলম্ব হয়েছে। আশা করছি আগামীকালের (মঙ্গলবার) মধ্যে সবার ভিসা হয়ে যাবে।’

এদিকে এশিয়া কাপ শুরুর সময়ও ঘনিয়ে আসছে। ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। প্রথম দিনই শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

প্রধান নির্বাচক তার আগের দিন আরব আমিরাত গিয়ে পৌঁছালেও সমস্যা নেই। তবে দলের এক নম্বর ওপেনার তামিম ইকবাল, পেসার রুবেল হোসেনের ভিসা প্রাপ্তিতে বিলম্ব তাদের এবং দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সে সাথে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অভাব বোধও হবে, এতে কোনো সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর