,

ইয়াবা সুন্দরী ইডেন সিলভার খপ্পড়ে এমপি পুত্র

news-image

মাত্র ১৯ বছরের সুন্দরী তরুণী। নাম ইডেন ডি’সিলভা ওরফে রামিসা সিমরান। অনেকে তাকে ইয়াবা সুন্দরী নামেও ডেকে থাকেন। ভার্চুয়াল জগতে তার ইয়াবা সেবনের ছবিও রয়েছে।

গত শুক্রবার ভোরে গুলশান থানা পুলিশের হাতে ধরা পড়েছে ১৯ বছর বয়সী এই তরুণী। এরপর এক এক করে বেরিয়ে আসছে তার নানা অনৈতিক কর্মকাণ্ডের কেচ্ছা-কাহিনী।

পুলিশ সূত্রে, সুন্দরী এই তরুণী পোশাক-আশাকে সব সময় পরিপাটি থেকে ধনাঢ্য পরিবারের সন্তানদের টার্গেট করতেন। এরপর তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে সুযোগ-সুবিধা আদায়ের পাশাপাশি সুযোগ পেলে ব্ল্যাকমেইলও করতেন। মূলত মাদকের সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও গত শুক্রবার ভোরে সুন্দরী এই তরুণীকে একটি চুরির মামলায় আটক করা হয়। যে মামলায় ইডেন ডি’সিলভার বিরুদ্ধে এক ধনাঢ্য পরিবারের সন্তানকে প্রেমের জালে ফেলে ফাঁসিয়ে ৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ করা হয়েছে।

পুলিশের কাছে অভিযোগ রয়েছে, এই ইয়াবা সুন্দরী প্রেমের জালে ফাঁসিয়ে অনেক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পুরান ঢাকার এক সংসদ সদস্যের ছেলে তার ফাঁদে পড়ে অনেক কিছু হারিয়েছেন এবং মাদকের খপ্পড়ে পড়েছেন।

জানা গেছে, রাজধানীর গুলশান, বনানী ও মিরপুরসহ একাধিক থানায় তার নামে মামলা ও জিডি রয়েছে। তবে এতোদিন তিনি ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে শুক্রবার ভোরে গুলশান ১৭ নম্বর সড়ক থেকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এরপর পুলিশ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করলে তা নাকচ করে বিচারক কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

গুলশান থানা পুলিশ সূত্রে আরো জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানায় ইডেন ডি’সিলভার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলোর নথি সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে তাকে আবারো কোর্টে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর