,

মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

news-image

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩৭৮ সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার। রোববার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ দুপুর থেকেই অনলাইন আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৮ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বাংলা বিষয়ে ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬ জন, গণিতে ২০৫ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞানে ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২ জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করতে পারবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।

নিয়োগ পরীক্ষা হিসেবে চারটি বিষয়ে ২০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে বাংলা ৫০ নম্বর, ইংরেজিতে ৫০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ এবং মানসিক দক্ষতা বিষয়ে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য ২ ঘণ্টা সময় দেয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন…

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর