,

বিয়ে করতে ভয় পান পপি

news-image

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। মডেলিং থেকে চলচ্চিত্রে পা বাড়ান এই অভিনেত্রী। এরপর একুশ শতকের শুরুতে শাকিল খানের সঙ্গে জুটি বেঁধে পর্দা কাঁপিয়েছিলেন তিনি।

ওই সময় এ জুটি একে একে অনেকগুলো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছিলেন। সেই থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুজব তৈরি হয়। এই সফল জুটি এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে কথা উঠে। তাদের নিয়ে সিনেপাড়ায় তখন অনেক কানাঘুষা ছিল।

শাকিল-পপির বিয়ের গুজব থেকে সৃষ্ট জটিলতার কারণে একসময় জুটি ভেঙে যায়। এনিয়ে দুজনে পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও দিয়েছিলেন। মাঝে বেশ কিছু দিন চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে রাখলেও আবার নতুন করে চলচ্চিত্রে ফিরেছেন ‘বস্তির রানী সুরিয়া’ নায়িকা।

ইদানীং নিজের ওজন কমিয়ে আগের চেয়ে আকর্ষণীয় হয়েছেন। ভিন্ন লুকে নতুন বছরে নতুন ছবি নিয়ে ক্যামেরার সামনে আসছেন।

বর্তমানে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও ‘সাহসী যোদ্ধা’ নামে দুটি ছবির শুটিং করছেন। ‘যুদ্ধশিশু’, ‘টার্ন’—এই দুটি ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে। এছাড়া ‘জীবনযন্ত্রণা’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘বিয়ে হলো বাসর হলো না’, ‘শর্টকাটে বড়লোক’ ও ‘মন খুঁজে বন্ধন’—এই ছবিগুলো মুক্তির অপেক্ষায় আছে।

আজ ১০ সেপ্টেম্বর এই গুণী অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা সিক্ত তিনি। প্রথম প্রহরেই কেক কেটে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন এই অভিনেত্রী।

জন্মদিনে পপি বলেন, ‘বিয়ে জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত। এখন বিবাহবিচ্ছেদের হার তুলনামূলক বেড়ে গেছে। এছাড়া আশেপাশের বিবাহিত মানুষদের অশান্তি দেখে বিয়ে করতে ভয় পাই।’

তিনি আরও বলেন, ‘জীবনসঙ্গী হিসেবে একজন সঠিক মানুষের অপেক্ষায় আছি। জীবনসঙ্গী যেন ভালো হয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর