,

ফেসবুকে মাত্রাতিরিক্ত আসক্তি! বিয়ে ভাঙল তরুণীর

news-image

কনের মাত্রাতিরিক্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপে আসক্তির কারণে ভারতের উত্তরপ্রদেশের আমরোহাতে বিয়ের দিন বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ।গত বুধবার এ ঘটনাটি ঘটেছে জানিয়ে খবর প্রকাশ করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম।

আমরোহা থানা পুলিশ জানায়, কনে ও তার পরিবার বুধবার বরযাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু সঠিক সময়ে বরযাত্রী না আসায় কনের বাবা পাত্রের বাবাকে ফোন করেন।তখন পাত্রের বাবা জানিয়ে দেন তারা বিয়ে বাতিল করে দিয়েছেন। কারণ হিসেবে কনের হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে অতিরিক্ত ঝোঁক বলে জানান তারা।

এ বিষয়ে আমরোহা পুলিশের কাছে এ অভিযোগ করেছে পাত্রপক্ষ।পাত্রপক্ষের দাবি, বিয়ের লগ্নের আগেও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলেন কনে। তবে পাত্রীপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভিন্ন কথা। তাদের দাবি, যৌতুকের দাবি না মেটাতে পারার কারণেই বিয়ের দিন বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রপক্ষ।

এ মর্মে বাবা উরজ মেহান্দি পাত্রের বাবার বিরুদ্ধে ৬৫ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর