,

চলন্ত বাইকে ফেসবুক লাইভ; করুণ পরিণতি! (ভিডিওসহ)

news-image

বেপরোয়া জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে তরুণ সমাজ। স্থান-কাল-পাত্র বোধ উধাও হয়ে গেছে। ঘটনা ভারতের হলেও বাংলাদেশে এমন বেপরোয়া বাইকারদের প্রতিদিন প্রতিমুহূর্তে দেখা যায়। যার পরিণতি হয় মৃত্যু। কখনও বাইকারদের, আবার কখনো পথ চলতি মানুষের। ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটল রবিবার রাতে। চলন্ত বাইকে ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ গেল একজনের। অপরজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

প্রিন্স জিশান নামের ওই যুবক এবং তাঁর বন্ধু ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফেসবুক লাইভ করে বাইক চালাতে থাকে। ফেসবুক লাইভ থাকা অবস্থাতেই তারা একটি রেস্টুরেন্টে খাওয়াদাওয়াও করে। পরে আবারও বাইক চালানোর সময় ডাকবাংলো মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে দুজন। বেপরোয়া ড্রাইভ করতে গিয়ে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে তাদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিশানের। গুরুতর আহত অবস্থায় তাঁর বন্ধু বাইক চালক সামিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পরিতাপের বিষয় হলো, দুর্ঘটনার সময় জিশান ও তাঁর বন্ধুর মাথায় কোনো হেলমেট ছিল না। ফেসবুকে লাইভে ব্যস্ত ও হেলমেট না পড়ে বাইক চালানোর জেরেই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুর্ঘটনার পরেই শোকের ছায়া জিশেনের পরিবারে। পুলিশ এবং সচেতন মানুষ বলছেন, হেলমেট থাকলে অন্তত প্রাণটা বাঁচতে পারত জিশানের। কিন্তু কে শোনে কার কথা!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর