,

আফগান নিরাপত্তা বাহিনীর উপর তালেবান হামলা, নিহত ২১

news-image

আফগানিস্তানের উত্তরে নিরাপত্তা বাহিনীর উপর তালেবান বিদ্রোহীরা হামলা করেছে বলে একজন আফগান কর্মকর্তা জানিয়েছেন। রোববার গভীর রাতে তালেবানরা এ হামলা চালালে এতে ২১ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

কুন্দায প্রদেশের প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ ইউসুফ আয়ুবি জানিয়েছেন, দাশতি আরকি জেলায় পরিচালিত পুলিশ চেকপয়েন্টে তালেবানরা হামলা চালায়। এ হামলায় ১৩ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আহত হন ১৫ জন। এছাড়া যাওঝান প্রদেশের প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল ফকির মোহাম্মদ যাওঝানি জানিয়েছেন, খাময়াব জেলায় নিরাপত্তা বাহিনীর উপর তালেবানরা হামলা চালায়। এতে ৮ পুলিশ কর্মকর্তা নিহত হন এবং আহত হন ৩ জন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের এ হামলায় ৭ তালেবান নিহত এবং ৮ জন আহত হয়েছে বলে ফকির মোহাম্মদ উল্লেখ করেন।

উল্লেখ্য, তালেবান মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ এ দুই হামলার দায় স্বীকার করেছেন। ইয়ন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর