,

অপহরণের ভয়ে মেগানের বাবা আত্মগোপনে!

news-image

ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলকে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা পূর্ণ বিশ্রামে থাকতে বললেও তিনি তার মেয়ের বিয়ের পর এতটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যে তাকে অপহরণের ভয় পেয়ে বসেছে এবং তিনি আত্মগোপনে চলে গেছেন। ডেইলি স্টার ইউকে এ খবর দিয়ে একটি প্রতিবেদনে বলেছে, থমাস মার্কেল মনে করছেন তার কাঁধে এমন এক দুশ্চিন্তা ভর করে বসে আছে যেন তিনি অনুভব করছেন সেখানে একটি হাঁস বসে আছে। মেক্সিকোতে পাহাড়ের ওপর বাড়িটিও তার কাছে নির্ভার মনে হচ্ছে না। মেক্সিকোর টিজুয়ানা এলাকায় থাকেন থমাস, সীমান্তবর্তী ওই এলাকায় আইনের কোনো বালাই নেই বললেই চলে। গত বছর ১৩’শ খুনের ঘটনা ঘটেছে সেখানে।

কোথায় ব্রিটিশ রাজপরিবারে মেয়ের বিয়ে দিয়ে সদা প্রফুল্ল থাকবেন থমাস আর সেখানে কি না এখন তাকে জীবনের অপরাহ্নে এসে দুশ্চিন্তার ভুত পেয়ে বসেছে। তার এক বন্ধু বলেছেন, একজন হৃদরোগী হিসেবে তার এমনিতেই দুশ্চিন্তাহীন জীবন যাপনের কথা। অথচ রাজপরিবারে বিয়ের পর মেয়ের সঙ্গে প্রায় যোগাযোগহীন সম্পর্ক ও ধারাবাহিক দুশ্চিন্তা তাকে পেয়ে বসেছে। ইতিমধ্যে তিন তার বাড়ির প্রতিটি তালা পরিবর্তন করেছেন। নিরাপত্তার যতটা ব্যয়ভার বহন করা যায় তার মধ্যে দিয়ে তা তিনি বাড়িয়েছেন এবং নির্ভাবনায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। ভরসা পাচ্ছেন না নিজের পারিবারিকভাবে বিচ্ছিন্ন ও সাবেক স্ত্রী ডোরিয়া র‌্যাগল্যান্ডের ওপর। ভয় হয় থমাসের ডোরিয়া তাকে চরম শিক্ষা দিতে পারেন। অথচ এও খবর পাওয়া যাচ্ছে শীঘ্রই মেগান মা হতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর