,

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রায় ৬৭৮ কোটি টাকা ব্যয়ে ৫৩ কিলোমিটার দীর্ঘ মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে সেকশনের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও কুলাউড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমে পৃথক সুধী সমাবেশের আয়োজন করে রেলপথ মন্ত্রণালয়।

jagonews

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। প্রায় ৪৭৭ কোটি টাকার এ প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।

আখাউড়া-আগরতলা রেলপথ মোট ১৫ কিলোমিটার। এর মধ্যে আগরতলা অংশে পাঁচ কিলোমিটার আর বাকি ১০ কিলোমিটার আখাউড়া অংশে। রেলপথটি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শেষ হবে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে