,

আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ-ভারত সম্পর্ক

news-image

প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো একধাপ এগিয়ে গিয়েছে। দুইদেশের প্রধানমন্ত্রীই নিজেদের মধ্যকার সম্পর্ক অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। এতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হলো।

সোমবার তিনটি প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারতের চলমান সম্পর্ক বিশ্বের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হবে। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, আজ থেকে আমরা আরও কাছে এলাম। আমাদের সম্পর্ক আরও গভীর হলো। ভবিষ্যতেও বাংলাদেশ-ভারতের মধ্যে সুদৃঢ় সম্পর্ক থাকবে।

বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশা করি, আমাদের এই বন্ধুত্ব অটুট থাকবে। আগামী দিনে আমাদের দুই দেশের যৌথ প্রচেষ্টায় এমন অনেক সাফল্যগাঁথা উদযাপন করতে পারব। বাংলাদেশের উন্নয়নে সমর্থন দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,নতুন প্রকল্পের উদ্বোধন আমাদের দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা। যা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। আমাদের দুই দেশের সম্পর্কের বন্ধনে কোনো প্রটোকল মানে না। সম্পর্ক সর্বোচ্চ মানে থাকবে। রেল লাইন প্রজেক্ট এ সম্পর্ককে আরও গভীর হোক।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে বাংলাদেশে আমন্ত্রণ জানালে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আপনি জিতুন, আমরা আসবো।’

এর আগে বিকেল পৌনে ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দু’টি রেল প্রকল্পের নির্মাণ কাজ এবং বাংলাদেশের জাতীয় গ্রিডে ভারত থেকে ভেড়ামারায় নবনির্মিত ৫শ মেগাওয়াট এইচভিডিসি ব্যাক টু ব্যাক স্টেশন সেকেন্ড ব্লকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা যায়, ২০১০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। প্রায় ৪৭৭ কোটি টাকার এ প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর