,

সরকার দারিদ্র দূরীকরণকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে : এলজিআরডি মন্ত্রী

news-image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে যত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচন। যেকোন উপায়ে দেশ থেকে দারিদ্র হটাতে হবে। এ লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমীসমূহকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সরকার দারিদ্র দূরীকরণকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছে।

মন্ত্রী আজ সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)-এর পরিচালনা বোর্ডের ২য় সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।

সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস. এম গোলাম ফারুক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, বাপার্ড-এর মহাপরিচালক শেখ মোঃ মনিরুজ্জামানসহ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে দারিদ্র দূরীকরণে দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। দরিদ্র মানুষকে স্বাবলম্বি করে গড়ে তুলতে অগ্রাধিকার ভিত্তিতে ‘একটি বাড়ী একটি খামার’ এবং ‘আশ্রায়ণ’-এর মত প্রকল্পসমূহ বাস্তবায়ন করছেন। দেশকে দারিদ্রমুক্ত করতে কৃষিখাত প্রধান ভূমিকা রাখবে। দেশের বিদ্যমান কৃষি ব্যবস্থার উন্নয়নে প্রায়োগিক গবেষণা, কৃষকদের প্রশিক্ষণ ও উন্নতমানের প্রযুক্তির উদ্ভাবন করতে হবে। এ কাজে পল্লী উন্নয়ন একাডেমীসমূহকে আরও জোড়ালো ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বাপার্ডকে দক্ষিণাঞ্চলের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনি বাপার্ড-এর হোষ্টেলসহ দশতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের অবকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর