,

এবার থেকে দেশেই তৈরি হবে বিশ্বমানের মোটরসাইকেল

news-image

দেশীয় মোটরসাইকেল উৎপাদনে প্রসার ঘটানো ও মোটরসাইকেল খাতে ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশীয় প্রযুক্তিতে দেশেই তৈরি হবে বিশ্বমানের মোটরসাইকেল।

সোমবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের দেশে দেশজ ইন্ডাষ্ট্রির মাধ্যমে দেশে নতুন মোটরসাইকেল নির্মাণের জন্য এ নীতিমালা অনুমোদন পেল। নীতিমালায় মোটরসাইকেল উৎপাদনের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে কমপক্ষে পাঁচ লাখ এবং ২০২৭ সালের মধ্যে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদন করা হবে। এ মোটরসাইকেল উৎপাদন করা হবে দেশীয় প্রযুক্তির মাধ্যমে।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে মানসম্মত মোটরসাইকেল সরবরাহ করা হচ্ছে এ নীতিমালার মূল উদ্দেশ্য। মোটরসাইকেল শিল্প থেকে জিডিপির বর্তমান অবদান ০.৫ শতাংশ রয়েছে। এটা উন্নীত করে ২০২৫ সালের মধ্যে ২.৫ শতাংশ করার টার্গেট গ্রহণ করা হয়েছে।’

মোটরসাইকেল খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমানে কর্মসংস্থানের সংখ্যা পাঁচ লাখ থেকে বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ নীতিমালার মাধ্যমে বাংলাদেশে বিদ্যমান মোটরসাইকেল যন্ত্রাংশ এনে মোটরসাইকেল তৈরির পরিবর্তে বিশ্বমানের কারখানা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করা হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটিয়ে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টির করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর