,

ধর্ষণ করতে গিয়ে ধরা খেলেন মহিলা লীগ নেত্রীর ছেলে!

news-image

আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে অপহরণ করে ধর্ষণের চেষ্টায় থানা যুব মহিলা লীগ নেত্রীর ছেলেসহ চার জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ বাইপাইল এলাকা থেকে অপহৃত ওই নারীকে উদ্ধার করা হয়। এ সময় চার অপহরণকারীকেও আটক করে আশুলিয়া থানা পুলিশ।

আটকরা হলেন- মধ্য গাজীরচট এলাকার থানা যুব মহিলা লীগের নেত্রী নাজমুন নাহার কাজলের ছেলে নকিব মিয়া (২০), একই এলাকার আলমাস হোসেনের ছেলে নাইমুর রহমান দুর্জয় (১৯), আব্দুল লতিফের ছেলে ফারুক হোসেন (২২) ও আব্দুস সালামের ছেলে আল আমিন (২০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বিকালে উত্তর গাজীরচট এলাকা থেকে এক নারী পোশাক শ্রমিককে জোর করে রিকশায় তুলে নেয় নকিব ও তার সহযোগীরা। একপর্যায়ে অপহরণকারীরা ওই পোশাক শ্রমিককে স্থানীয় চারাল পাড়ার একটি বহুতল ভবনের ফ্লাটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চার অপহরণকারীকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই নারীকে উদ্ধার এবং চার অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

অপহৃত পোশাক শ্রমিকের স্বামী জানান, দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো নকিব ও তার সহযোগীরা। নকিবের মা থানা যুব মহিলা লীগের নেত্রী হওয়ায় তারা থানা-পুলিশ ও স্থানীয়দের কাছে বিচার দিতে ভয় পাচ্ছিলেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বিডি২৪লাইভকে বলেন, ‘অপহৃত নারীর স্বামী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। স্থানীয়দের সহযোগীতায় চার জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর