,

সৌদিতে অসুস্থতার ভান করে বাংলাদেশির ভিক্ষা, এরপর…

news-image

সৌদি আরবে একটি মসজিদের পাশে অসুস্থতার ভান করে ভিক্ষা করার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে একটি প্রতারক চক্র।

এ বিষয়ে সৌদি আরবের জেদ্দা থেকে রঞ্জু আহমেদ বিডি২৪লাইভকে জানান, চলতি মাসে সুমন আলী নামে একজনকে আটকের পর প্রতারণার বিষয়টি সামনে চলে আসে।

সম্প্রতি অসুস্থতার অভিনয় করা তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাকে সহায়তা করতে এগিয়ে যান বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। কিন্তু, তারা তদন্ত করে দেখতে পায় একটি প্রতারক চক্রের সঙ্গে গত ৬ মাস ধরে প্রতারণার কাজ করছেন তিনি।

জানা গেছে, ১১ মাস আগে সৌদি আরবে আসেন সুমন। এরই মধ্যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের আইনে ভিক্ষা করা নিষিদ্ধ। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর