,

উচ্চতা যখন রোগ!

news-image

ডেস্ক রির্পোর্ট।। সুন্দর সুঠাম দেহের অধিকারী হতে কে না চায়! নিজেকে একটু আলাদাভাবে সকলের সামনে উপস্থাপন করতে হলে যে সকল বৈশিষ্ট্য প্রয়োজন তার অন্যতম একটি হল উচ্চতা। উচ্চতায় প্রতিবেশী বন্ধু বান্ধব সবার চেয়ে একটু বেশি হলে গর্বও করা যায় বটে। তবে অতিরিক্ত উচ্চতাও নিজের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটায় । কখনো তা হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। দুশ্চিন্তায় ফেলে দেয় নিজেকে । এমনই ঘটনা ঘটেছে ভারতের নাগাল্যান্ড রাজ্যে।

উচ্চতার জন্যই তাঁর খ্যাতি। কিন্তু সেই উচ্চতাজনিত জটিল রোগের কারণেই প্রাণ সংশয়ে ভুগছেন নাগাল্যান্ডের মককচংয়ের ‘লম্বা মেয়ে’ থারুবালা সাংতাম। ৬ ফুট ১০ ইঞ্চি উচ্চতার থারুবলা শুধু রাজ্য নয়, সম্ভবত গোটা উত্তর-পূর্বেই সবচেয়ে লম্বা মেয়ে। ১৯ বছরের থারুবালা এখনও বাড়ছেন। চিকিৎসকদের বক্তব্য, এর কারণ পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার ও অতিরিক্ত হরমোন ক্ষরণ। ‘অ্যাক্রোমেগালি’ নামের জটিল রোগে আক্রান্ত তিনি। দিন আনা, দিন খাওয়া পরিবারের পক্ষে এই রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। সে কারণেই স্থানীয় ডাক্তারের জোড়াতালি চিকিৎসাতেই কাজ চালাচ্ছে তাঁর পরিবার।

পরিবারের বাকি প্রত্যেকেরই উচ্চতা স্বাভাবিক। ১০ বছর বয়স পর্যন্ত থারুবলা স্বাভাবিকই ছিলেন। কিন্তু চতুর্থ শ্রেণিতে ওঠার পর থেকেই ক্লাসের সকলের মাথা ছাড়িয়ে ওঠেন তিনি। এক সময়ে শিক্ষকদের চেয়েও লম্বা হয়ে যান থারুবালা। হাত-পা, মুখের হাড়ও বাড়তে থাকে। তবু পড়া ছাড়েননি তিনি। অষ্টম শ্রেণিতে তার উচ্চতার পাশাপাশি হাড় মোটা হওয়া, শিরদাঁড়ার ব্যথা, জিভের জড়তা, শ্বাসকষ্ট, স্নায়বিক সমস্যা, লিভার, থাইরয়েড গ্ল্যান্ড, কিডনি, হৃদযন্ত্র সবই বাড়তে থাকায় থারুবালা শয্যাশায়ী হয়ে পড়েন। জ্বরের ঘোরে অধিকাংশ সময়েই তিনি অজ্ঞান থাকতেন।

নাগাল্যান্ডের চিকিৎসকরা জানান, তাঁর মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়েছে। অবিলম্বে অস্ত্রোপচার করা দরকার। অস্ত্রোপচারের পরেও প্রতি মাসে অন্তত ৩০-৪০ হাজার টাকার ওষুধ-ইঞ্জেকশন লাগতে পারে বলে চিকিৎসকরা জানান। তার বাবা জানান, দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়।

দশম শ্রেণিতে পড়ার সময়ে বাধ্য হয়েই থারুবালার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। নিজের উপরেই এখন খুব রাগ হয় তাঁর। তার বক্তব্য, ‘আমিও তো অন্যদের মতোই স্বাভাবিক হতে পারতাম!’ এখন তার সঙ্গী এক দল পোষা বিড়াল।

স্থানীয় সমাজসেবী ইমচাওতি কিচু থারুবালার সঙ্কোচ কাটাতে তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন। কিন্তু গাড়িতে চড়তে পারেন না ‘লম্বা মেয়ে।’ ঘরের ৬ ফুট খাটে বেঁকে শুয়ে থাকতে হয়। এখনও উচ্চতা বাড়ছে তার। পায়ের পাতা এক ফুট চার ইঞ্চি। তবু খুশি থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আশপাশের কিশোর-কিশোরীরা, যারা আগে তাঁকে অবাক চোখে দেখত, এখন ছুটির দিন হলেই থারুবালার বাড়িতে লজেন্স ও খাবার-দাবার নিয়ে হাজির হয়ে যায়। সঙ্গ দেয় তাদের লম্বা বন্ধুকে। সূত্র : আরটিএনএন

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর