,

নৌকা আপনাদের মার্কা, নৌকা জনগণের মার্কা : বাঞ্ছারামপুরে মহিউদ্দিন মহি

news-image

ফয়সল আহমেসদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে: ব্রাহ্মণবাড়িয়া ০৬ আসন বাঞ্ছারামপুরে জনপ্রিয়তার শীর্ষে থাকা মহিউদ্দিন মহি আজ শনিবার বিশাল জনসভায় বলেন, নৌকা আপনাদের মার্কা, নৌকা জনগণের মার্কা। এই নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ বাংলায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি মানুষের কল্যাণ করতে এসেছি।বাঞ্ছারামপুরবাসীর পাশে ছিলাম,ভবিষ্যতেও থাকতে এসেছি।

আজ দুপুরে উপজেলার চরমরিকান্দি ও বিকেলে সোনারামপুর বাজারে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার- আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। আমাদের দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। নূহ নবীর আমলে বিপদে উদ্ধার করেছিল নৌকা। আমরাদের নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকায় আপনাদের ভোট চাই।

তিনি আরও বলেন, আমার রাজনীতি বাঞ্ছারামপুরের প্রতিটি মানুষের জন্য।প্রতিটি মানুষের ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌছে দেয়ার রাজনীতিই আমার রাজনীতি।আমার কোন ভাগিনা-ভাতিজা নেই,যারা দরিদ্রের ধন লুটে খাবে।বাঞ্ছারামপুরের প্রতিটি পরিবারে ১ জনকেও হলেও চাকুরী দিয়ে স্বাবলম্বী করে তোলার স্বপ্ন দেখি,আপনারা আমাকে সেখানে নৌকায় ভোট দিয়ে সহযোগিতা করুন।

উন্নয়নের কথা তুলে ধরে মহি বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আর খাম্বা দিয়েছিলো বিএনপি।

দুটি বিশাল সমাবেশে উপস্থিত থেকেেআরো বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান বায়ূ,জালু চেয়ারম্যান,পিন্টু তালুকদার,বাদল তালুকদার,মাখন মিয়া,দরিয়াদৌলত ইউপি ছাত্রলীগের সভাপতি বাবু,সোনারামপুর ইউপি ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিনসহ মোস্তফা,জিয়াউদ্দিন প্রমূখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর