,

অদ্ভুত রোগে আক্রান্ত আনুশকা শর্মা

news-image

বলিউড সুপারস্টার আনুশকা শর্মা নাকি অদ্ভুত এক রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগের কারণেই নাকি দিন দিন আরও বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে নায়িকার। সামনেই মুক্তি পেতে চলেছে আনুশকার নতুন ছবি ‘সুই ধাগা’। তার প্রচারে এই মুহূর্তে প্রবল ব্যস্ত আনুশকা। কিন্তু রোগ থেকে মুক্তি পেতে গেলে যে তাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। সেটাও একটানা!

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ‘বালজিং ডিস্ক’ রোগে ভুগছেন আনুশকা। সাধারণ ভাবে একে ‘স্লিপ ডিস্ক’ বলা হয়। এই মুহূর্তে আনুশকাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। কিন্তু ছবির প্রচারের কারণে ঘুমই উড়ে গেছে অভিনেত্রীর।

কিন্তু কী এই বালজিং ডিস্ক? চিকিৎসকদের মতে, এই রোগ হলে মূলতঃ স্নায়ুর সমস্যার সৃস্টি হয়। পিঠের নীচে যন্ত্রণা প্রবল হয়ে ওঠে। শরীর ক্রমশ দুর্বল হয়ে যায়। রোগ ঠেকাতে ডায়েটিং ও ব্যায়াম করে ওজন ও বিশেষ করে পেট ও কোমরের মাপ ঠিক রাখতে হয়। চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ, ব্যায়াম, মেডিটেশনের ফলে এই রোগ থেকে মুক্তি সম্ভব।

যদিও এই রোগের বিষয়ে আনুশকা বা তার জীবনসঙ্গী বিরাট কোহলি কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু এই হার্টথ্রুব নায়িকার রোগের কথা বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত নির্মাতারাও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর