,

ঘুষ হিসেবে যৌন সম্পর্ক করলে জেল হতে পারে ৭ বছর

news-image

ঘুষ হিসাবে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে ভারতের নতুন দুর্নীতি বিরোধী আইনে জেল হতে পারে সাত বছর পর্যন্ত। ঘুষ দেওয়া-নেওয়ায় দুই ক্ষেত্রেই এই আইন লাগু করা হয়েছে।

প্রিভেনশন অব কোরাপশন অ্যাক্ট ২০১৮ মোতাবেক অবৈধ উপায়ে সুবিধা নিতে চাইলে বা দিলে, দুই ক্ষেত্রেই শাস্তিযোগ্য অপরাধের ধারা রাখা হয়েছে। যার অর্থ আইনি উপায়ে কারও কোনও কিছু প্রাপ্য হলে তাতে বেআইনি কিছু নেই।

তবে ঘুষের ক্ষেত্রে এবার কড়া নিয়ম লাগু করা হয়েছে। এর মধ্যে দামী ক্লাব মেম্বারশিপ ও নানা ধরনের সেবাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সংশোধনীতে স্পষ্ট বলা হয়েছে, ঘুষ মানেই তা সবসময় অর্থের সঙ্গে সম্পর্কিত হবে তার কোনও মানে নেই।

১৯৮৮ সালের আইনে ২০১৮ সালে সংশোধনী আনা হয়েছে। সরকারি কর্মীরা এর আওতায় রয়েছেন। আইন মোতাবেক ঘুষের বদলে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইলে, দামী ক্লাবের মেম্বারশিপ পেলে বা অন্য কোনও সেবা যেমন বন্ধু বা আত্মীয়ের চাকরির ব্যবস্থা, ইত্যাদিকেও ঘুষের আওতায় এনে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি ৭ বছর পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়েছে।

পাঁচ বছর আগে ২০১৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার বেসরকারি ক্ষেত্রে কর্মীদের ঘুষ মামলায় সাজা দিতে আইন করে। আগে ঘুষ দিলে সাজা হতো না। তবে নতুন আইনে সেই সংস্থান যুক্ত করা হয়েছে। নতুন আইনের ফলে সব ধরনের অবৈধ লেনদেনকে আতসকাঁচের তলায় আনা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কোনও রকম অস্পষ্টতা না রেখেই শাস্তির বিষয়টি নির্দিষ্ট করা হয়েছে। ফলে এতে সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর