,

আরব আমিরাত যেতে পারলেন না তামিম-রুবেল

news-image

এশিয়া কাপ খেলতে আরব আমিরাত যাওয়ার জন্য সব প্রস্তুতিই সম্পন্ন করে রেখেছিলেন ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেন। কিন্তু বিমানে ওঠার আগ পর্যন্তও পাসপোর্ট হাতে পাননি তারা দু’জন। অগত্যা তামিম এবং রুবেলকে ছাড়াই আরব আমিরাতগামী বিমানবন্দরে উঠতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে।

আজ সন্ধ্যা ৭টায় এমিরেট এয়ারলাইন্সের একটি বিমানে করেই এশিয়া কাপ খেলার জন্য হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জানা গেছে, আগামীকাল (সোমবার) পাসপোর্ট হাতে পেতে পারেন তামিম-রুবেল। না হয়, এই দু’জন মঙ্গলবার আরব আমিরাতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

প্রসঙ্গতঃ দুবাই যেতে এর আগেও তামিম ইকবালকে ভিসা জটিলতায় পড়তে হয়েছিল। যদিও তা পরে ঠিক হয়ে গিয়েছিল। শুধু তামিম আর রুবেলই নন, ভিসা জটিলতার কারণে দুবাই যেতে পারেননি দলের দুই কর্মকর্তা। তারা হলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর