,

মামা-ভাগ্নের চিত্রাঙ্কন, ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান বাচ্চাদের খুব ভালোবাসেন। তাঁর ছোট্ট ভাগ্নে আহিলের সঙ্গে প্রায়ই মজা করেন দাবাং খান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মামা-ভাগ্নের খেলা দর্শকদের আলোড়িত করে।

সালমানের বোন অর্পিতা খান শর্মা প্রায়ই ছবি শেয়ার করেন। এবার তিনি মামা-ভাগ্নের একটি ভিডিও শেয়ার করেছেন, যেটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শুরুতে ক্যানভাসের ওপর আহিলকে দাঁড় করিয়ে দেন সালমান খান। ক্যানভাসের ওপর দাঁড়িয়ে খেলতে থাকে ছোট্ট আহিল। তার হাতভর্তি রং, মুখভর্তি রং। একসময় সে ক্যানভাসের ওপরই পিছলে পড়ে যায়, আর সারা গায়ে রঙে মাখামাখি।

সালমান মেঝের ওপর গড়াগড়ি দিয়ে আহিলকে বলেন, সে যেন ক্যানভাসের ওপর গড়াগড়ি খায়। আহিল রং মাখা হাত মামাকে দেখিয়ে হাসতে থাকে। আর এসব মজার কাণ্ড দূর থেকে ভিডিও করেন একজন।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে অর্পিতা লিখেন, ‘মামুর সঙ্গে ক্যানভাসে আহিলের প্রথম চিত্রাঙ্কন।’ খবর ইন্ডিয়া টিভির।

সালমান খান-আহিলের ছবি বা ভিডিও এ পর্যন্ত যত শেয়ার হয়েছে, ততবারই ভাইরাল হয়েছে। যখন পরিবারের সঙ্গে থাকেন, সালমান একদমই আলাদা মানুষ হয়ে যান। সালমান বাচ্চাদের খুব ভালোবাসেন। তাঁর পাশে বাচ্চা থাকলে তিনি অন্যরকম মানুষ হয়ে যান।

সালমান খান এখন ‘ভারত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আলী আব্বাস জাফর পরিচালিত এ ছবিতে আরো রয়েছেন ক্যাটরিনা কাইফ ও দিশা পাতানি। ‘দাবাং-৩’ ছবির শুটিংও শুরু করবেন তিনি। অন্যদিকে বিতর্কিত টিভি শো বিগ বসের ১২তম সিজনের শুটিং শেষ। কিছুদিনের মধ্যেই অন-এয়ারে যাবে।

https://youtu.be/INxV6Hykl9M

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর