,

এবার সিএনজি চালককে পেটালেন ক্রিকেটার শাহাদাত

news-image

নিজস্ব প্রতিবেদক: গৃহকর্মীকে নির্যাতন করার অভিযোগে মাস দুয়েক কারাবাসে থাকার পরও শিক্ষা হয়নি জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের। এবার তাকে প্রকাশ্যে রাস্তায় সিএনজি অটোরিকশা চালককে পেটাতে দেখা গেছে।

ঘটনাটি রবিবার বিকেলে রাজধানীর আসাদগেটে ঘটে। শাহাদাত হোসেনের ব্যক্তিগত গাড়ির সঙ্গে একটি সিএনজির ধাক্কা লাগে। যার কারণে গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে সিএনজি চালকের শার্টের কলার চেপে ধরে চড়-থাপ্পড় মারতে থাকেন। শাহাদাতের আঘাতে ওই সিএনজি চালক এসময় রাস্তায় পড়ে যান।

প্রত্যক্ষদশীী ও সিএনজি চালক লিটনের কাছ থেকে জানা গেছে, যানজটের মধ্যে আচমকা সামনের গাড়িটি ব্রেক করায় কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের শাহাদাতের গাড়ির বাম্পারে গিয়ে ধাক্কা খায়। এরপর গাড়ি থেকে নেমে এসে শাহাদাত কোনো কথা না বলেই তাকে চড় থাপ্পড় মারতে থাকেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একজন ফটোসাংবাদিক। তিনি বিষয়টি তার ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলে মেজাজ হারিয়ে শাহদাত প্রশ্ন করেন, ছবি তুলছেন কেন?

এসময় আশপাশের লোক জড়ো হতে শুরু করলে শাহাদাত তার গাড়িতে উঠে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগেও এসব অপকর্ম করেছেন শাহাদাত হোসেন। নিজ বাসার কাজের মেয়েকে পিটিয়েছেন তিনি। তাকে পেটানোর অভিযোগে প্রায় দুইমাস জেলও খাটতে হয়েছিল এই ক্রিকেটারকে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার গত ৮ ডিসেম্বর জামিনে মুক্তি পান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর