,

বিএনপির সময়ে সুজার পায়ে পেরেক ঠুকে ফুটো করে দেয়া হয়: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে অপারেশন ক্লিনহার্ট অভিযানে অনেকের মতো জনপ্রিয় সংসদ সদস্য প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজাকে আটক করে নির্যাতন করা হয়। তার পায়ে পেরেক ঠুকে (ড্রিল মেশিন দিয়ে) নির্যাতন চালানো হয়। মূলত তখন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজা ও জাতীয় পার্টির সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এর আগে শোক প্রস্তাবের ওপর সংসদে আলোচনা হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বেশ কয়েকজন সদস্য শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। পরে এ দুই সদস্যের মৃত্যুতে রবিবার (৯ সেপ্টেম্বর) শোক প্রস্তাব গ্রহণ শেষে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রয়াত এমপি সুজা ছিলেন ক্রিড়া অনুরাগী, সংস্কৃতি অনুরাগী এবং অত্যন্ত প্রাণবন্ত একজন নেতা ছিলেন। দুর্ভাগ্যবশত বিএনপি ক্ষমতায় আসার পর আমাদের নেতাকর্মীদের ওপর যে অত্যাচার করে সেই অত্যাচারের স্বীকার হন তিনি। তার পায়ে বুলেট দিয়ে ফুটো করে দেয়া হয়েছিল। তার মৃত্যুতে জাতি একজন বিজ্ঞ পার্লামেন্টিয়ানকে হারাল। জাতি তাকে চিরকাল স্বরণে রাখবে।

এছাড়া বিরোধী দলের প্রয়াত চিপ হুইপ তাজুল ইসলামকে ও একজন দক্ষ পার্লামেন্টেরিয়ার বলে বর্ণনা করে তিনি বলেন, এদের জাতি চিরদিন স্মরণে রাখবে। সংসদে এদের অভাব কখনো পূরণ হবে না।

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, মসিউর রহমান রাঙা, আবদুস সালাম মুর্শেদী, ফখরুল ইমাম, মীর শওকত আলী বাদশা, নুরুল ইসলাম ওমর ও মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর