,

দেশ ছাড়ার কারণ জানালেন অঞ্জু ঘোষ

news-image

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবির নাম ‘বেদের মেয়ে জোসনা’। আশির দশকের শেষ দিকে মুক্তি পাওয়া এই ছবির আয়ের রেকর্ড ভাঙতে পারেনি কেউ। সেই রেকর্ড তৈরি করা ছবির নায়িকা অঞ্জু ঘোষ। সুদর্শনা এই নায়িকা ঢাকাই ছবির সদ্য রঙিন ভুবনে ঈর্ষণীয় জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু অজানা কারণেই হঠাত করে দেশ ছেড়ে কলকাতায় পাড়ি জমান অঞ্জু। তারপর কেটে গেছে ২২ বছর। অঞ্জু ঘোষ আর পা রাখেননি এই লাল সবুজের দেশের মাটিতে।

দীর্ঘ ২২ বছর পর অঞ্জু ঘোষ দেশে ফিরেছেন। আর তাকে বরণ করে নিয়েছেন তারই নায়ক ইলিয়াস কাঞ্চন। রোববার (৯ সেপ্টেম্বর) বিকালে বিএফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অঞ্জু ঘোষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতির আয়োজনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেত্রী অঞ্জনা, অভিনেতা আহমেদ শরীফ, সুব্রত প্রমুখ।

এসময় অঞ্জু ঘোষকে শিল্পী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেন মিশা সওদাগর। এছাড়া বরেণ্য এই নায়িকাকে সমিতির আজীবন সম্মাননা প্রদানের ঘোষণাও দেন মিশা।

দীর্ঘ ২২ বছর পর ফেরায় অঞ্জু ঘোষের কাছে সবার প্রথম প্রশ্ন ছিলো, ঠিক কী কারণে তিনি দেশ ছেড়েছিলেন? জবাবে নায়িকা মুখে হাসি এনে বললেন, কোনো অভিমান বা রাগ থেকে তিনি দেশ ছাড়েননি। চলচ্চিত্র জগতের কারো ওপর আমার রাগ বা অভিমান নেই। মায়ের ডাকে দু’দিনের জন্য কলকাতা গিয়েছিলাম। এরপর সেখানে অনেকটা বাধ্য হয়েই থেকে যেতে হয়। আর কীভাবে যে এতোগুলো বছর কেটে গেছে, সেটা ভাবতে আমারও অবাক লাগে!

অঞ্জু ঘোষের দেশে আসার খবর শুনে অনেকেই আনন্দিত হয়েছেন। তবে এই নায়িকা বেশি দিন থাকার জন্য দেশে আসেননি। সোমবার (১০ সেপ্টেম্বর) আবারো কলকাতায় ফিরে যাচ্ছেন তিনি। তবে এখন থেকে তিনি মাঝেমধ্যেই দেশে আসবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর