,

চিরকুট লিখে নব দম্পতির আত্মহত্যা

news-image

আশুলিয়া একই ঘরে নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশের পাশে একটি চিরকুটে লেখা ছিল, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী না।

রোববার দুপুরে শ্রীপুর এলাকায় মজিবর দেওয়ানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, এবাদুল (২৬) ফেনী জেলার পরশুরামপুরের চারিগ্রাম এলাকার আ. খালেকের ছেলে ও তার স্ত্রী রুনা আক্তার (২৪) ফেনী জেলার ফুলগাছি থানাধীন বসন্তপুর এলাকার বদিউজ্জামানের মেয়ে।

প্রতিবেশীরা জানায়, উভয়েই আশুলিয়ার পোশাক কারখানায় চাকরি করত। চলতি বছরের এপ্রিলে পারিবারিক সম্মতিতে ১০ লাখ টাকা কাবিনামায় তারা বিয়ে করেন।

রোববার দুপুরে স্বামী ও স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বামী এবাদুলের লাশ ঘরের ভেতরে দরজা বন্ধ অবস্থায় আড়ার সঙ্গে ফাঁস লাগানো ছিল। আর স্ত্রী রুনার লাশ ঘরের সামনে বারান্দায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। তবে বারান্দার দরজার খোলা ছিল। কী কারণে তারা আত্মহত্যা করেছে সে ব্যাপারে কোন ক্লু এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিবেশীরা ধারণা করছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করতে পারে। তবে স্বামীর কক্ষে একটি চিরকুটে লেখা রয়েছে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী না।

নিহত রুনার ভগ্নিপতি আরিফ জানান, প্রতিবেশী ভাড়াটে এক নারী টয়লেটে যাওয়ার মুহূর্তে রুনা টয়লেট থেকে বের হন। সে টয়লেটের অভ্যন্তরে ঢুকলেই রুনা টয়লেটের দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর রুনা তার কক্ষের বারান্দায় গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

বন্ধ টয়লেটের দরজা খোলার জন্য ডাক চিৎকার করলে প্রতিবেশিরা এসে দরজা খুলে দেয়। তারপর রুনার কক্ষের বারান্দায় গেলে সেখানে রুনার ঝুলন্ত লাশ দেখতে পান। তখন তাদের ঘরের দরজা বন্ধ ছিল। সেখানে তার স্বামী এবাদুল গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর