,

‘আমরা প্রাপ্তবয়স্ক,ভালোবেসে বিয়ে করেছি’

news-image

‘আমরা উভয়ে প্রাপ্তবয়স্ক। ভালোবেসে বিয়ে করেছি, সংসার করতে চাই। এতে কেউ যাতে সমস্যার সৃষ্টি না করে।’ তাদের ভালোবাসা মেনে নিয়ে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন রিক্তা ও মামুন নামের এক দম্পতি। রোববার (৯ সেপ্টেম্বর) সকালে ওই নব দম্পতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার রিক্তা বলেন, আমি ও আমার স্বামী আব্দুল্লাহ আল মামুন। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। দুজনে ভালোবেসে বিয়ে করেছি। ২০১৭ সালের ২১ মে প্রথমবার বিয়ের পর আমার মা নাজমা বেগম জোর করে ডিভোর্স পেপারে সই নিয়ে স্বামীর নামে ভোলার শশীভুষণ থানায় মামলা করেন। ওই মামলায় আমার স্বামী চার মাস ১৯ দিন জেল খেটে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হন।

রিক্তা জানান, এ বছর ৭ আগস্ট মিরপুর ১০-এ একটি কাজী অফিসে আমরা আবারও বিয়ে করি। এবারে বিপত্তি বাধায় আমার মা। আমার স্বামী, দেবর ও শ্বাশুড়ীকে আসামি করে তেজগাঁও থানায় একটি অপহরণ মামলা করেন। সেই মামলায় দেবর আব্দুল্লাহ আল মানসুরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। আমি নিজে তেজগাঁও থানার ওসিকে ফোন করে বললেও কোনো কাজ হয়নি।

‘আমাকে কেউ অপহরণ করেনি। আমরা মিথ্যা মামলায় সবাই পালিয়ে বেড়াচ্ছি। মিথ্যা মামলা থেকে বাঁচতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সবার কাছে সুদৃষ্টি কামনা করছি। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং এ দেশের নাগরিক। আমরা আমাদের মতো করে বাঁচতে চাই, বলেন রিক্তা।

তানিয়ার স্বামী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা উভয়ই একে অপরকে ভালোবেসে বিয়ে করি। রিক্তা আমার মামাত বোন। আমার শ্বাশুড়ি নাজমা বেগম অহংকার করে আমাদের প্রেমের বিয়ে মেনে নিচ্ছেন না। আমরা মিথ্যা মামলায় হয়রানি হতে চাই না।’

তিনি বলেন, তানিয়াকে এতোটাই ভালোবাসি যে সিঙ্গাপুর থেকে চাকরি ছেড়ে চলে এসেছি। আমরা তো কোনো দোষ করিনি। কেনো এতোটা নির্যাতন করে আমাদের। ভোলার মামলায় সিআইডি কোনো প্রমাণ না পেলেও থানা পুলিশ চার্জশিট দেয় আদালতে। ঢাকার মামলা কীভাবে নেয় থানা পুলিশ তা জানি না। মেয়ে সাবালক। তাকে কীভাবে অপহরণ করেছি। মেয়ে তো নিজেই বলছেন, সে অপহৃত হয়নি। আমরা এর থেকে পরিত্রাণ চাই।

রিক্তা ও মামুন দুজনের বাড়ি ভোলার শশীভুষণ উপজেলায়। পরিবার থেকে মেনে না নেওয়ায় তারা পালিয়ে বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর