,

নির্বাচনে প্রার্থী হচ্ছেন যে ৪ ক্রিকেটার

news-image

বিশ্বকাপ ক্রিকেট জয়ী প্রাক্তন অধিনায়ক ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। তখন থেকেই জোর জল্পনা। এবার হয়তো ভারতে অনেক বেশি সংখ্যক ক্রিকেটারকে প্রার্থী হতে দেখা যাবে।

আসুন দেখে নেয়া যাক আসন্ন লোকসভা নির্বাচনে দেশের যেসব ক্রিকেটাররা প্রার্থী হতে পারেন।

৫) গৌতম গম্ভীর

এর আগে তাকে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেয়েছিল। এবার সম্ভবত পাকাপাকিভাবে ক্রিকেট জীবন থেকে রাজনীতিতে আসতে চলেছেন ভারতীয় ক্রিকেটদলের অন্যতম সফল ব্যাটসম্যান গৌতম গম্ভীর। সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (BJP)-তে যোগ দিতে চলেছেন গম্ভীর। শুধু তাই নয়, দিল্লি থেকে বিজেপি-র হয়ে আগামী নির্বাচনে প্রার্থীও হতে চলেছেন তিনি।

৩৬ বছর বর্ষীয় এই ক্রিকেটার এখনও পর্যন্ত ৫৮টি টেস্ট ম্যাচ খেলেছেন ও তার সংগ্রহে রয়েছে ৪,১৫৪ রান। ১৪৭টি ওয়ানডে খেলে সংগ্রহ করেছেন ৫,২৩৮ রান। এছাড়াও ২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১-এর বিশ্বকাপও খেলেছেন গৌতম গম্ভীর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর অধিনায়ক ছিলেন দু’বার।

৪) মোহাম্মদ কাইফ

গতবার কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে হেরেছিলেন মোহাম্মদ কাইফ। এবার জার্সি বদল করতে পারেন। ক্রিকেট মাঠে যেমন ঘাম ঝরিয়েছেন, এবার রাজনীতির ময়দানে নেমেও তেমনই ঘাম ঝরাতে চান কাইফ। নির্বাচনে কংগ্রেস প্রার্থী হওয়ার পর বলছেন, “দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে। আশা করি প্রথম ইনিংসের মতোই কঠিন হবে।” উত্তরপ্রদেশের ফুলপুর আসনে প্রার্থী হয়েছিলেন কাইফ। যেখানে পণ্ডিত জওহরলাল নেহরু ১৯৫২ থেকে ১৯৬২ টানা তিনবার প্রার্থী হয়েছিলেন। পরবর্তীকালে বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভি পি সিংহদের মতো হেভিওয়েটরাও এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এটা কাইফেরও অজানা নয় এবং এই সম্পর্কে তার বক্তব্য, “এমন ঐতিহাসিক কেন্দ্র থেকে রাজনৈতিক জীবন শুরুর রোমাঞ্চই আলাদা। দায়িত্বও বেশি।” মোহাম্মদ আজহারউদ্দিনকে দেখেই যে তিনি এই জগতে আসার প্রেরণা পান, তা জানিয়ে ভারতের জার্সিতে ছ’বছর খেলা কাইফ বলেন, “আজহার ভাইয়ের রাজনীতিতে আসা আমাকে প্রেরণা জুগিয়েছেই। তবে এখনও এই নিয়ে তাঁর সঙ্গে কথা হয়নি। ভোটে জিতে সংসদে গিয়ে ওর সঙ্গে দেখা করে কথা বলার ইচ্ছা রয়েছে।”

৩) বীরেন্দ্র শেবাগ

জোর জল্পনা বীরু প্রার্থী হতে পারেন। বীরুর টুইট দেখলে বোঝা যায় না ঠিকই, কিন্তু অন্যরকম কিছু হতেই পারে।

১) সৌরভ গাঙ্গুলি

জোর জল্পনা। দাদা এবার হয়তো রাজনীতিতে নামতে পারেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর