,

শাকিবের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন কলকাতার এই নায়িকা

news-image

কলকাতার শোবিজ অঙ্গনে আলোচিত নাম বিনীতা চট্টোপাধ্যায়। ইতিমধ্যে দর্শকদের দৃষ্টি কেড়েছেন ‘মেম বউ’ শিরোনামের একটি ধারাবাহিকে বিদেশিনীর চরিত্রে অভিনয় করে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার প্রথম ছবি ‘কলকাতা পেজ থ্রী’।

এরই মধ্যে জানান দিলেন নতুন এক খবর। জানালেন, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি গড়ার কথা।

দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন বিনীতা। সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি।

বিনীতা জানান, ‘শাকিবের সঙ্গে আমার পরিচয় ২০১৪ সালে। সে সময় আমরা একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেম। সিনেমাসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আমার কথা হয়। তার সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছি। এমন একজন তারকার সঙ্গে কাজ করতে চাই। আশা করি খুব শিগগিরই আমার ইচ্ছে পূরণ হবে।’

বাংলাদেশের বেশ কয়েকজন চিত্রপরিচালকের সঙ্গে ইতিমধ্যে আলোচনা সেরেছেন বলেও জানিয়েছেন বিনীতা। শাকিবের সঙ্গে তার কাজ করা এখন শুধু সময়ের ব্যাপার।

বিনীতার জন্ম ও বেড়ে ওঠা কলকাতায়। একসময় মুম্বাইতে ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। শুরুও করেছিলেন। ‘এক হাজারো মে মেরি বেহনা হ্যায়’ শিরোনামের একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মূলত অভিনয়ে পা রাখেন বিনীতা। কিন্তু খুব একটা আলো ছড়াতে পারেননি। এক সময় কলকাতায় ফিরে এসে শোবিজে জড়িয়ে যান।

অভিনয়ের পাশাপাশি নাচ, গান ও উপস্থাপনায় পারদর্শী বিনীতা। কলকাতার ‘লরেটো’ কলেজ থেকে ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতায় পড়াশোনা করেন। বেশকিছুদিন শিক্ষকতাও করেছেন।

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে মঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিনীতার। সব মিলিয়ে সুপারস্টার শাকিবের নায়িকা হওয়ার সব যোগ্যতাই অর্জন করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর