,

‘পৃথিবীর কোনো বাঁধা আমাকে আটকে রাখতে পারেনি’

news-image

দীর্ঘ ২২ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন ‘বেদের মেয়ে জোসনা’ খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ। দেশে এসেই রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) শিল্পীদের সঙ্গে দেখা করতে আসেন তিনি।

অঞ্জু ঘোষকে বাংলাদেশ শিল্পী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন অঞ্জু ঘোষ।

তিনি বলেন, “মাতৃভূমিতে পা রেখে মনে হচ্ছে তীর্থে পা রেখেছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। এটা আমার দেশ, আমার নিঃশ্বাস। এখান থেকে নিঃশ্বাস নিয়ে সেখানে (কলকাতায়) এতদিন বেঁচে আছি। আমরা বাঙাল, কথাটা সেখানে আমাদের অনেক শুনতে হয়।”

দীর্ঘদিন পর দেশে আসা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, “আমার কারো উপর ক্ষোভ নেই। ওখানে (কলকাতায়) দুইদিনের জন্য গিয়েছিলাম। মা থাকতেন। দুইদিনের জন্য গিয়ে ফেঁসে গেছি। আর বের হতে পারছি না। এরপর সেখানে সিনেমার পর সিনেমা করতে লাগলাম।”

“এতো বছর পরও আপনারা আমাকে মনে রেখেছেন, ভাবতে খুব অবাক লাগছে। এখানে আসতে আমার অনেক অসুবিধা হয়েছে। অনেক আজেবাজে জিনিস আমার কানে এসেছে। আমি কোনো বাঁধা মানি না। পৃথিবীর কোনো বাঁধা আমাকে আটকে রাখতে পারেনি।” যোগ করেন এই অভিনেত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, খল-অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা সুব্রতসহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অঞ্জু ঘোষ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অঞ্জু বহু সিনেমায় অভিনয় করেছেন। তাকে নিয়ে অঞ্জু বলেন, কাঞ্চনের সঙ্গে আমার গড গিফটেড একটা ব্যাপার আছে। কখনও ও (ইলিয়াস কাঞ্চন) আমাকে ছাড়বে না। আর আমিও তাকে ছাড়ছি না।

অনুষ্ঠান শেষে শিল্পী সমিতির পক্ষ থেকে অঞ্জুর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, সোমবার (১০ সেপ্টেম্বর) তিনি আবার কলকাতায় ফিরে যাবেন।

১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে অভিনয় করেন। ১৯৮২ সালে এফ কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে অঞ্জু ঘোষের সিনেমায় অভিষেক ঘটে। অঞ্জুর প্রথম চলচ্চিত্র ‘সওদাগর’।

এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। ঢালিউডে প্রায় ৫০টি ছবির অভিনেত্রী তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর