,

ফের জুটি বাঁধছেন কাঞ্চন-অঞ্জু

news-image

ঢাকাই সিনেমার ইতিহাস সৃষ্টি করে জুটি ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। তোজাম্মেল হক বকুলের ‘বেদের মেয়ে জোছনা’ ছবিতে তারা সাফল্যের আকাশ ছুঁয়েছিলেন।

এরপর তারা আরও বেশ কিছু ছবিতে জুটি বেঁধে সফল হন। বর্তমানে দু’জনেই অভিনয়ের বাইরে। ২২ বছর ধরে অঞ্জু থাকেন কলকাতায়। গেল বৃহস্পতিবার একটি সিনেমার প্রযোজনা-সংক্রান্ত কাজে তিনি বাংলাদেশে আসেন।

রোববার (৯ সেপ্টেম্বর) তিনি এফডিসিতে আসেন। দেখা করেন তার নায়ক ইলিয়াস কাঞ্চনসহ পুরনো সহকর্মী ও পরিচালক-প্রযোজকদের সঙ্গে। এখানে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। সোনালি দিনের স্মৃতিচারণও করেন।

এ সময় অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আবারও সিনেমা নির্মাণের ঘোষণা দেন প্রযোজক নাদের খান। তিনি বলেন, ‘এই জুটি আমাদের সিনেমার দর্শকের কাছে আবেগের নাম। আমি ‘জোছনা কেন পরবাসে’ নামে একটি সিনেমা বানাবো এই জুটিকে নিয়ে। বর্তমান সময়কে মাথায় রেখেই গুণী নির্মাতা দিয়ে ছবিটি নির্মিত হবে।’

ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষও আগ্রহ প্রকাশ করেছেন আবারও জুটি হয়ে কাজ করতে। অনুষ্ঠানে নির্মাতা শহীদুল হক খানও একটি ছবির ঘোষণা দেন। সেখানে অঞ্জু ঘোষ অভিনয় করবেন। তবে ইলিয়াস কাঞ্চন থাকবে কি-না সেটা নিশ্চিত নয়।

এদিকে জানা গেছে, আগামীকাল (১০ সেপ্টেম্বর) কলকাতায় ফিরে যাবেন অঞ্জু। আগামী মাসে আবারও তিনি ঢাকায় আসবেন তার প্রযোজিত ছবির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর