,

২৯ বছর পর জোসনার ওপর প্রতিশোধ নিলেন রাজকুমার

news-image

‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে/ আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে’- গানটি শুনলেই ভেসে উঠে অপেক্ষায় থাকা এক রাজকুমারকে। তার প্রেমিকা বেদের মেয়ে জোসনা। সাপ নিয়ে খেলা দেখাতে দেখাতে সে রাজকুমার সেলিমের হৃদয় নিয়েও খেলায় মেতে উঠেছে।

নিরালায় রাজকুমারের সঙ্গে দেখা করার কথা দিয়েও সময়মতো হাজির হতে পারেনি। দরিদ্র পরিবারের মেয়ে সে। হাতের কাজ শেষ করে আসতে আসতে দেরি হয়ে যায়। এদিকে তার অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত রাজকুমার সেলিম মনের দুঃখে গেয়ে উঠেন সেই গান।

ঠিক তাই, ‘বেদের মেয়ে জোসনা’ ছবির কথা বলা হচ্ছে পাঠক। ছবিতে বেদের মেয়ের টানে বহুবার রাজকুমারকে ছুটে যেতে দেখা গেছে। প্রেম ও প্রেমিকার জন্য কারাবরণও করেছিলেন তিনি।

ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। আর রাজকুমার দীর্ঘ ২৯ বছর পর বাস্তব জীবনে সুযোগ পেয়ে জোসনার ওপর নিলেন সেই অপেক্ষার প্রতিশোধ। অপেক্ষায় বসিয়ে রাখলেন ‘প্রিয়তমা’ জোসনাকে। তবে ফাঁকি দেননি।

রোববার (৯ সেপ্টেম্বর) এফডিসিতে আসেন অঞ্জু ঘোষ। ২৩ বছর পর তার সঙ্গে দেখা করার সময় নির্ধারিত ছিল কাঞ্চনের। তিনি এলেন। তবে ইচ্ছে করেই দেরি করে এলেন।

দেরি প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে আমিই তো জোসনার অপেক্ষা করতাম। সেই অপেক্ষা নিয়েই তো তৈরি হয়েছিল বিখ্যাত গান ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে।’ আমি তো অনেক অপেক্ষাই করেছি তার। আজ ইচ্ছে করেই আমার জন্য তাকে অপেক্ষা করিয়েছি।’

এদিকে দীর্ঘ ২৩ বছর পর আজ দেখা হলো বিখ্যাত সিনেমার বিখ্যাত জুটির। দু’জনই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। স্মৃতিচারণ করেন তারা। সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্বে মেতে উঠেন মধুর আড্ডায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর