,

স্ত্রী টাকা চাওয়ায় স্বামীর নির্মম কাণ্ড, এরপর…

news-image

গৃহবধূকে গলা টিপে হত্যা করার পরে রাতের আঁধারে তার মরদেহ ঝোপে ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন স্বামী নাজমুল হাসান। এ সময় স্থানীয়রা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।আটক নাজমুল হাসান আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মদিনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তার স্ত্রীর নাম রত্না (২০)।স্থানীয় সুতে জানা যায়, নাজমুল হাসান কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মুদি দোকানে ব্যবসা করতেন।

দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের রত্নার সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নাজমুল হাসান জানান, বিয়ের পর থেকে রত্না প্রায়ই টাকার জন্য চাপ দিত। শনিবারও তাকে দুই লাখ টাকা দেয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বেলা ১১টার দিকে তাকে গলা টিপে হত্যা করা হয়। পরে রাত ৮টার দিকে রত্নার মরদেহ তোষকে পেঁচিয়ে অটোরিকশাতে করে বিমানবন্দর এলাকায় নিয়ে ফেলে দেয়ার সময় লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আজিজুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিমানবন্দর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী নাজমুল হাসানকে আটক করা হয়েছে। রোববার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর