,

বাঞ্ছারামপুরে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেড়েছে

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর  : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাধ্যমিকে ছাত্রীদের ঝরে পড়ার হার বেড়েছে। তবে উচ্চ মাধ্যমিক বা কলেজ পর্যায়ে ছাত্রীদের ঝরে পড়ার হার আগের থেকে কমেছে। এর মধ্যে সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠান রয়েছে।এ বছর ২ হাজার ৭ শত শিক্ষার্থী ঝরে পড়েছে।গত বছর এ সংখ্যা ছিলো ২ হাজার ১ শত। আজ রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এমন তথ্য জানায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আবু তৈয়ব বলেন,বাঞ্ছারামপুরে মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসাসহ ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।এ বছর মাধ্যমিকে শতকরা ৯ ভাগ করে শিক্ষার্থী ঝরে পড়েছে।এরমধ্যে ৬ ভাগই মেয়ে।

খোজনিয়ে জানা গেছে.বাঞ্ছারামপুরে ৪০টি মাধ্যমিক এবং সমমানের স্কুল রয়েছে। মাধ্যমিকে গত ২০১৭ সালে ঝরে পড়ার হার ছিলো শতকরা ৭ ভাগ।অন্যদিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের ঝরে পড়ার হার কমেছে। এ বছর সারাদেশে ঝরে পড়ার পরিমাণ ১৯ দশমিক ৮৯ শতাংশ।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার হার কমাতে সারা দেশের মতো এ উপজেলাতেও ছেলে-মেয়েকে বৃত্তি দেয়া হচ্ছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে উপবৃত্তি। বিভিন্ন স্তরের প্রতিবন্ধীকেও বৃত্তি দেয়া হচ্ছে।বাল্যবিবাহরোধে অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে