,

এশীয় অর্থনীতিতে শীর্ষে চীন, দ্বিতীয় ভারত: আইএমএফ

news-image

নিউজ ডেস্ক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনীতি এখন ২৫.৩ ট্রিলিয়ন ডলারে। ২০১৭ সাল থেকে দেশটির অর্থনীতি ৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। আর ভারতের অর্থনীতি আছে ১০.৩৮ ট্রিলিয়ন ডলারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘২০১৮ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

এর মধ্য দিয়েছে জিডিপি প্রবৃদ্ধির বিচারে এশীয় অর্থনীতির শীর্ষে অবস্থান করছে চীন আর দ্বিতীয় অবস্থানে আছে ভারত।
আইএমএফ আশা করছে, উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। তারপর বৃদ্ধি থেমে যাবে। তাই নীতিনির্ধারকদের উচিত এই সুযোগের সঠিক ব্যবহার করা।
আইএমএফ বহুদিন ধরে বলে আসছে যে, ভাল সময় বেশি দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু সুষম নীতিমালা টিকে থাকে।

ফিলিপাইনের বর্তমান জিডিপি দাঁড়িয়েছে ৯৫৫.২ বিলিয়নে। একের পর এক দেশ ফিলিপাইনের জিডিপি ছাড়িয়ে গেছে। কিন্তু তবুও দেশটি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে। বর্তমানে এশিয়ার শীর্ষ ১০ দেশের মধ্যে একটি হচ্ছে ফিলিপাইন।

অর্থনীতিবিদরা বিবেচনায় মালয়েশিয়া বেশ সাবলীল ও শক্তভাবে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, ইন্দোনেশিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে উঠতি বাজারগুলোর একটি।
থাইল্যান্ড নতুন শিল্পোন্নত দেশ ও বেশ দ্রুত গতিতে উন্নতি করছে। ২০১৭ সাল থেকে দেশটির জিডিপি বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ।

অর্থনীতি বিবেচনার ক্ষেত্রে জনসংখ্যার ও জনতাত্ত্বিক পরিবর্তনের বিষয়গুলো খেয়াল রাখার পরামর্শ দিয়েছে আইএমএফ।
সংস্থাটি বলছে, কোনও দেশের তরুণ জনসংখ্যা অর্থনীতিকে কর্মসংস্থান সৃষ্টিতে চাপ দেয়। ভারত ও ফিলিপাইনের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বর্তমানে তরুণ। তাদের উচিত কর্মসংস্থানের সৃষ্টি করা ও তাদের তরুণ জনসংখ্যাকে কাজে লাগানো। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর