,

সাইকেল চালিয়ে হজযাত্রা, ইন্দোনেশিয়া থেকে সৌদি

news-image

অনলাইন ডেস্ক: হাজারো দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার এই দেশটি থেকে এবার এক পরিবার বাইসাইকেল চালিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে হজ পালন করার জন্য।

জাভার মধ্যাঞ্চলের শহর যুগজাকার্তায় নিজেদের বাড়ি থেকে মক্কায় গিয়ে পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে ১৩ হাজার কিলোমিটার পথ। দেড়মাস আগে রওয়ানা দিয়ে এরইমধ্যে ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা মালয়েশিয়ার পেনাং শহরে এসে পৌঁছেছেন। সেখান থেকে তাদের আরও পাড়ি দিতে হবে ১০ হাজার কিলোমিটার পথ।

এই পুণ্যের যাত্রায় রয়েছেন মুসলিস আবদুল্লাহ (৪৭), তার স্ত্রী জুলিয়ান্তি হুসিন (৪৭), তাদের সন্তান মির্জা হাকিম (১৫), আহমদ জাকি হাফিজ (১১) এবং ছয় বছর বয়সী অলিভিয়া ইয়ুমনা রয়েছেন। তাদের দিক-নির্দেশনায় সঙ্গে আছেন মুসলিসের বন্ধু মোহামেদ দামাহুরি মুতালিব (৬২)।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উচ্ছ্বসিত কণ্ঠে মুসলিস আবদুল্লাহ বলেন, একটি স্বপ্ন দেখার পর সাইকেল চালিয়ে মক্কায় পৌঁছে হজ-ওমরা পালন করার চিন্তাটা আমার মাথায় আসে।

এই পুণ্যযাত্রীরা আশা করছেন, তারা আগামী হজ মৌসুমের আগেই মক্কায় গিয়ে পৌঁছাবেন। কোথাও নিতান্তই প্রয়োজন পড়লে ফ্লাইটেও চড়তে পারেন তারা।

মুসলিম পরিবারটি এই যাত্রায় মালয়েশিয়া পাড়ি দেওয়ার পর পৌঁছাবেন থাইল্যান্ডে। সেখান থেকে মিয়ানমার, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে পৌঁছাবেন সৌদি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর